+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পুজোর মধ্যে অটো পরিষেবা ব্যাহত হতে পারে? আশঙ্কায় অটোচালকরা

Ad Image
Ad Image

পুজোর মধ্যে অটো পরিষেবা ব্যাহত হতে পারে? আশঙ্কায় অটোচালকরা

admin September 25, 2025

আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২৫ সেপ্টেম্বর:

দুর্গাপুজার ঠিক আগে যখন রাস্তায় ভিড় বাড়ছে, তখনই সিএনজি বিভ্রাট। ফলে বিপাকে দুর্গাপুরের সিটি সেন্টার ও আশেপাশের কয়েকশো অটোচালক। অটোচালকদের অভিযোগ, গত ১৫ দিন ধরে সিটি সেন্টারের রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল পাম্পে সিএনজি মিলছে না। বাধ্য হয়ে কাউকে যেতে হচ্ছে বিধাননগরে, কাউকে মুচিপাড়ায় কিংবা আরও দূরে।

অটোচালক জয়ন্ত দে ক্ষোভ উগরে দিয়ে বললেন,

“পুজোর সময়ে একটু বেশি ভাড়া পাওয়া যায়, সেই আশাতেই থাকি। কিন্তু সিএনজি না পাওয়ায় আমাদের লাভ তো হচ্ছেই না, উল্টে খরচ আর সময় নষ্ট হচ্ছে। দূরে গিয়ে গ্যাস ভরতে হচ্ছে। দ্রুত ব্যবস্থা নিতে হবে।” অন্যদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, বিদ্যুতের সমস্যার কারণেই এই সঙ্কট।
পাম্পের এক আধিকারিক চিরঞ্জিত দাস জানিয়েছেন,
“বিদ্যুৎ না থাকার জন্যই সমস্যা হচ্ছে। তবে চেষ্টা চলছে, পুজোর আগেই সমাধান করা হবে।” অটোচালকদের আশঙ্কা, সিএনজি সঙ্কট অব্যাহত থাকলে পুজোর ভিড় সামলানোই দায় হয়ে উঠবে। যাত্রীদের ভোগান্তি তো হবেই, তার সঙ্গে ক্ষতির মুখে পড়বেন চালকরাও।

Post Views: 253
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN