+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মামলাকারীদের হয়রানি কমিয়ে মামলার যাবতীয় তথ্য পেতে দুর্গাপুর আদালতে বসল স্বয়ংক্রিয় যন্ত্র

Ad Image
Ad Image

মামলাকারীদের হয়রানি কমিয়ে মামলার যাবতীয় তথ্য পেতে দুর্গাপুর আদালতে বসল স্বয়ংক্রিয় যন্ত্র

admin August 17, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৭আগস্টঃ

এখন ডিজিটালের যুগ আর তাই সব কিছুতেই এবার ডিজিটালের টাচ। এবার এই টাচ এলো দুর্গাপুর মহকুমা আদলতে। এবার থেকে মামলার যাবতীয় তথ্য পাওয়ার জন্য “জাস্ট একটা ক্লিক” আর মামলাকারীরা পেয়ে যাবেন তাদের মামলার যাবতোয় তথ্য অর্থাৎ মামলার এই মহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মামলার পরবর্তী তারিখ কবে কিংবা কোন আদালতে বিচার চলছে ইত্যাদি ইত্যাদি। মামলাকারীদের হয়রানীর অবসান ঘটাতে এবার দুর্গাপুর মহকুমা আদালতে বসানো হল স্বয়ংক্রিয় কিয়স্ক। আজ সোমবার আদালতে এই যন্ত্রটির উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা জজ রাজা রায়।

বিচারক অভিজিৎ চট্টোপাধ্যায় জানান যে, একটি মামলার তথ্য জানার জন্য বারংবার আদালতে ঘুরতে ঘুরতে মামলাকারীদের হয়রানির শেষ থাকে না। এই বিশেষ কিয়স্কের দৌলতে এবার সেই হয়রানি থেকে মুক্তি পাবেন মামলাকারীরা।

দুর্গাপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপম মুখোপাধ্যায় জানান, আদালতে এসে বহু মানুষ নানা চক্রের ফাঁদে পরে সর্বস্ব খুইয়েছেন। এবার  এই কিয়স্ক তাদের সেই সব চক্রের হাত থেকে বাঁচাবে। এছাড়াও এই কিয়স্কের মাধ্যমে দরুন ল’ ক্লার্ক থেকে শুরু করে মুহুরী, আদালতের অন্যান্য কর্মীরা উপকৃত হবেন।

Post Views: 1,555
Ad Image
আজকের খবর
উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
পশ্চিম বর্ধমান February 8, 2026
‘স্বপ্নপূরণ’ স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান শিবির
পশ্চিম বর্ধমান February 8, 2026
ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমান February 8, 2026
শেখ ইসমাইলের দাপটে বিপন্ন নিকাশি নালা, প্রশাসনের দ্বারস্থ কলেজ কর্তৃপক্ষ
পশ্চিম বর্ধমান February 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN