+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনা রুখতে পান্ডবেশ্বর ব্লক প্রশাসনের উদ্যোগে সচেতনতা অভিযান

Ad Image
Ad Image

করোনা রুখতে পান্ডবেশ্বর ব্লক প্রশাসনের উদ্যোগে সচেতনতা অভিযান

admin September 4, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৪সেপ্টেম্বরঃ

সারা রাজ্য সহ জেলা পশ্চিম বর্ধমানে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে একে অপরের সঙ্গে বাড়ির বাইরে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে আর সাথে নিজের নাক মুখ ঢাকতে মাস্ক পরতে হবে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু তারপরেও বেশ কিছু মানুষকে দেখা যাচ্ছে মাস্ক ছাড়াই বাড়ির বাইরে বেরোতে। এমতবস্থায় সেই সমস্ত সাধারন মানুষকে সচেতন করতে পান্ডবেশ্বর ব্লক প্রশাসনের উদ্যোগে শুক্রবার একটি কর্মসূচী নেওয়া হয়। এই কর্মসূচীতে পান্ডবেশ্বর বাজার এলাকায় প্রায় হাজার খানেক মাস্ক বিলি করা হল ব্লক প্রশাসনের তরফে। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কৌশীক সমাদ্দার নিজে উপস্থিত থেকে এই মাস্ক বিলি কর্মসূচীকে কার্যকরী করেন। এছাড়াও এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও।

এছাড়া এদিন মাস্ক  বিলির সাথে সাথে মানুষকে মাস্ক পরার প্রয়োজনীয়তা ও করোনা আবহে নিজেকে ও অন্যকে কিভাবে সুস্থ্ রাখা যায় সে বিষয়ে বাসিন্দাদের সচেতন করা হল প্রশাসনের তরফে। ব্লক সমষ্টি উন্নয়ণ আধিকারিক কৌশিক সমাদ্দার  বলেন পান্ডবেস্বর এলাকার মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব রয়েছে। তিনি বলেন যে এখনো অনেক মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। তবে তিনি এটাও জানান আজ থেকে ধারাবাহিক ভাবে এই রকম সচেতনতার প্রচার চলবে সমগ্র পান্ডবেস্বর এলাকা জুড়ে।

Post Views: 911
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN