+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   উচ্চমাধ্যমিকেও মোবাইলে নিষেধাজ্ঞা, পার হতে হবে মেটাল ডিটেক্টর

Ad Image
Ad Image

উচ্চমাধ্যমিকেও মোবাইলে নিষেধাজ্ঞা, পার হতে হবে মেটাল ডিটেক্টর

admin February 27, 2025

আমার কথা, দুর্গাপুর, ২৭ ফেব্রুয়ারীঃ

মোবাইল নিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লে তিন বছরের জন্য পরীক্ষায় বসতে পারবে না পরীক্ষার্থী, এমনটাই নির্দেশিকা জারি করা হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা আর আগামী ৩ মার্চ থেকে রাজ্যে সুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ বারে মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ধরা পরার ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে কেন্দ্রে কোনো পঈক্ষার্থী ঢুকতে না পারে তার জন্য প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হল। ২১ ফেব্রুয়ারী দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে একটি বিশেষ বৈঠক করে এমনটাই জানালেন পশ্চিম বর্ধমান জেলা উচ্চ মাধ্যমিকের যুগ্ম সমন্বয়কারী কলিমুল হক। এই বৈঠকে আরো যারা উপস্থিত ছিলেন তাঁরা হলেন, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ ঘোষ দুর্গাপুর নগর নিগমের শিক্ষা দপ্তরের প্রাক্তন মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী ছাড়াও পুলিশ, দমকল, স্বাস্থ্য, পরিবহন দপ্তরের আধিকারিক ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৩ মার্চ থেকে আর শেষ হবে ১৮ মার্চ। দুর্গাপুর মহকুমায় এবার পরীক্ষার্থীর সংখ্যা মোট ৬,৯৪৯ যার মধ্যে মেয়ে ৩,৬৮৮ ও ছেলে ৩,২৬১ জন। মহকুমায় মোট ৯টি প্রধান কেন্দ্র ও উপ কেন্দ্রের সংখ্যা ২৪টি। পরীক্ষার্থীদের সুবিধা অসুবিধার বিষয়টি মাথায় রেখে প্রতিটি কেন্দ্রে মেডিক্যাল টিম থাকবে। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছোতে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সে জন্য পুলিশ ও প্রশাসন সজাগ থাকবে।

কলিমুল হক জানিয়েছেন, এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতা রাখতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সমস্ত পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর বসাচ্ছে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় সকল পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে যেতে হবে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে স্মার্ট ঘড়ি ব্লুটুথ জাতীয় ডিভাইস সহ যে কোনো বৈদ্যুতিন সামগ্রীতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকাদেরও ফোন জমা দিয়ে দিতে হবে। পরীক্ষার সময় কেবলমাত্র কেন্দ্র সচিব, কেন্দ্র ইনচার্জ, ভেন্যু সুপারভিজার ও কাউন্সিল মনোনীত ব্যাক্তি পরীক্ষাকেন্দ্রে ফোন ব্যবহার করতে পারবেন। শিক্ষা দপ্তর সুত্রে জানানো হয়েছে, পরীক্ষা শুরু এক ঘন্টার মধ্যে কোনো পরীক্ষার্থী শৌচাগারে যেতে পারবে না। পরীক্ষাকেন্দ্রে নিয়মভঙ্গের জন্য উত্তরপত্র আর এ হবে এবং সেই পরীক্ষার্থীকে অসদাচরণের জন্য তদন্ত কমিটির সামনে উপস্থিত হয়ে জবাবদিহি করতে হবে এবং তার ফল প্রকাশে বিলম্ব হতে পারে।

Post Views: 424
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN