+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সিটিসেন্টারে বামেদের মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র, বোমাবাজি, ইটবৃষ্টি

Ad Image
Ad Image

সিটিসেন্টারে বামেদের মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র, বোমাবাজি, ইটবৃষ্টি

admin August 28, 2024

আমার কথা, দুর্গাপুর, ২৮ আগস্টঃ

আর জি কর কান্ডের প্রতিবাদে দুর্গাপুরে ডিওয়াইএফআইয়ের মিছিলের উপর শাসকদলের হামলার অভিযোগ, আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রে পরিনত হল দুর্গাপুরের সিটিসেন্টার এলাকা। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। আহত হন বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। সিপিএম এর দলীয় দপ্তরে বোমাবাজি ঘটে।

বুধবার একদিকে ১২ ঘন্টার বনধ ডাকে বিজেপি। এই বনধকে কেন্দ্র করে সকাল থেকেই দুর্গাপুরের বিভিন্ন এলাকায় দফায় দফায় অশান্তির ঘটনা ঘটতে থাকে। এরই মধ্যে বিকেলে আর জি করে হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের প্রতিবাদে সিটিসেন্টার এলাকায় প্রতিবাদ মিছিল বের করে ডিওয়াইএফআই। মিছিলটি যখন ডিএমসি মোড়ের কাছে আসে তখন তাঁদের সাথে প্রথমে তৃণমুল কর্মীদের বচসা বাধে। সেই বচসা মুহূর্তে হাতাহাতির আকার নেয়। চলে ইটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। এরই মাঝে সিপিএম এর দলীয় দপ্তর বিমল দাশগুপ্ত ভবনে হামলার ঘটনা ঘটে যায়। দলীয় দপ্তরে ভাঙ্গচুর, বোমাবাজিও হয় বলে অভিযোগ। ঘটনার জেরে বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মী জখম হন। আহত হয়েছেন ৯জন তৃণমূল কর্মী বলে শাসকদলের পক্ষ থেকেও দাবি জানান পঙ্কজ রায় সরকার। জখম হয়েছেন কয়েকজন পুলিশকর্মীও।

বাম নেতা ভজন চক্রবর্তী বলেন, “ডিওয়াইএফআই এর মিছিলের ওপর তৃণমূল হামলা চালিয়েছে। ভাঙচুর করা হয়েছে আমাদের পার্টি অফিসে। পুলিশের সামনে এরকম ঘটনা ঘটে কিন্তু পুলিশ ছিল নির্বিকার। তবে এর জবাব মানুষ দেবে। মানুষকে নিয়েই এর মোকাবিলা করবো”

অপরদিকে, তৃণমুল নেতা পঙ্কজ রায় সরকার বলেন, “আমরা নিজেদের মতো মিছিল করে বেরিয়ে যাচ্ছিলাম। আমাদের মিছিলের ওপর ডিওয়াইএফআই আর বিজেপি মিলে এই হামলা চালায়। আমাদের ৯ জন কর্মী জখম হয়েছে।”

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, “আমরা মামলা করে তদন্ত করবো। যারা যারা এই ঘটনায় অভিযুক্ত তাঁদের চিহ্নিত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।”

Post Views: 2,279
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN