+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মুখ্যমন্ত্রী মহিলা বলে সম্মান আছে, শুভেন্দুর বাবার সম্মান নেই?- সপক্ষে যুক্তি দিলীপের

Ad Image
Ad Image

মুখ্যমন্ত্রী মহিলা বলে সম্মান আছে, শুভেন্দুর বাবার সম্মান নেই?- সপক্ষে যুক্তি দিলীপের

admin March 27, 2024

আমার কথা, বর্ধমান, ২৭ মার্চঃ

মুখ্যমন্ত্রীকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে যখন রাজনৈতিক তরজা শুরু হয়েছে, তখন দিলীপ ঘোষ সেই কথা বলার জন্য দুঃখ প্রকাশ করলেন। পাশাপাশি এই প্রশ্নও ছুঁড়ে দিলেন মহিলা বলেই তার মান সম্মানের এত প্রশ্ন উঠছে কেন শুভেন্দু অধিকারীর বাবাকে নিয়েও তৃণমূল কংগ্রেসের নেতারা অনেক কুকথা বলছেন তখন তারা চুপ কেন।

মঙ্গলবার দুর্গাপুরে প্রচার করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কু-কথা বলেন দিলীপ ঘোষ। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বাম কংগ্রেসের পক্ষ থেকেও দিলীপ ঘোষের নিন্দা করা হয়েছে। আজ বুধবার তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল কমিশনের বিরুদ্ধে কমিশনের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ জানাবে।

এদিন দিলীপ ঘোষ বলেন, ‘আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়। কারণ যে অন্যায় করে ভনিতা করে তার সামনে কথা বলি। এবারে আমি যা বক্তব্য রেখেছি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে। তার সঙ্গে আমার ব্যক্তিগত কোন ঝামেলা নেই,মনে কোন খেদ নেই। উনি যেভাবে রাজনৈতিক বক্তব্য রেখে মানুষকে বিভ্রান্ত করেন আমি তার প্রতিবাদ করেছি। প্রতিবাদ করে প্রশ্ন করেছি। এবার প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের মধ্যে আপত্তি আছে। অন্যরাও বলেছে আমার দলও বলেছে যে ভাষা অসংসদীয়। যদি তাই হয় তার জন্য আমি দুঃখিত কিন্তু এরপরেও আমি প্রশ্ন করব তার পরিবারের এক নেতা কাঁথিতে গিয়ে আমার বিধায়ক দলের এক নেতা সম্বন্ধে আর পরিবার তার বাবা সম্বন্ধে খুব খারাপ খারাপ কথা বলেছেন। তাহলে বিধায়ক দলের নেতার কি কোন মান সম্মান নেই? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ। তার কি কোন মান-সম্মান নেই। তখন তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ করে না। তখন কেন দল থেকে তার কৈফিয়ত চায় না। সেই কারণে আমি রাজনৈতিকভাবে বক্তব্য রেখেছি। আর এই ধরনের নোংরামো তারাই শুরু করেছে। বিভিন্ন লোকের বাপ বাপান্তর করা হচ্ছে। শুভেন্দু অধিকারী পুরুষ বলে কি তার কোন মান সম্মান নেই কেবল মহিলা বলে একজন তার সম্মানে প্রশ্ন উঠবে। দলকে অফিসিয়াল ভাবে আমি উত্তর দেব।’

Post Views: 568
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN