+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিরোধিতার কারনে বাতিল হল ভোজপুরী গায়ক পবন সিংয়ের অনুষ্ঠান

Ad Image
Ad Image

বিরোধিতার কারনে বাতিল হল ভোজপুরী গায়ক পবন সিংয়ের অনুষ্ঠান

admin October 26, 2024

আমার কথা, জামুড়িয়া, ২৬ অক্টোবর:

শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করা হলো ভোজপুরি গায়ক পবন সিং এর অনুষ্ঠান। শনিবার সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠান বাতিলের কথা ঘোষণা করেন জেলা যুব তৃণমূলের সচিব প্রেম পাল সিং। নিরাপত্তা জনিত কারণেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

গত লোকসভা ভোটে আসানসোল কেন্দ্রে ভোজপুরি গায়ক নায়ক পবন সিং কে প্রথমে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। সঙ্গে সঙ্গে পবনের বিরুদ্ধে বাঙালি বিদ্বেষ ও বাঙালি নারীদের নিয়ে অশ্লীল গান করার অভিযোগে সরব হয় তৃণমূল নেতৃত্ব। পরিস্থিতি বেগতিক বুঝে প্রার্থিপদ প্রত্যাহার করে নেন পবন সিং। এবার একই অভিযোগে বিরোধিতার সুর চড়াই তার গানের অনুষ্ঠান বাতিল করা হলো।

উল্লেখ্য বহুলা সর্বজনীন কালীপুজোর অনুষ্ঠানে ৩-রা নভেম্বর গানের অনুষ্ঠান করার কথা ছিল পবন সিং এর। এই পুজোটির অন্যতম উদ্যোক্তা জামুরিয়ার বিধায়ক তথা তৃণমূলের শ্রমিক নেতা হরেরাম সিং। দিন কয়েক আগে পবন সিংহের গানের অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয়। ঘোষণা হতেই পবনের বিরুদ্ধে বাংলা বিদ্বেষী, বাংলার নারী বিদ্বেষী এই অভিযোগে সরব হয় “বাংলাপক্ষ” নামের একটি সংগঠন। সংগঠনের নেতা গর্গ চ্যাটার্জি সমাজ মাধ্যমে সরব হন। তিনি লেখেন পবন সিং বাংলার মহিলাদের নিয়ে অশ্লীল গান করে বিখ্যাত হয়েছেন। যে বাংলার মহিলাদের অসম্মান করেন তাকে কি করে অনুষ্ঠানের জন্য বাংলায় আমন্ত্রণ করা হয়। তিনি এও লেখেন গত লোকসভা ভোটে বিজেপি প্রার্থী পবন সিংহের বিরুদ্ধে বাংলাপক্ষের পাশাপাশি সরব হয়েছিল তৃণমূলের সর্বোচ্চ নেতারাও। সেই দলের এক বিধায়ক সেই গায়ককে আমন্ত্রণ জানাচ্ছেন অনুষ্ঠানের জন্য ? তৃণমূলের কর্মী সমর্থকদেরও এই বিষয়ে বিরোধিতায় সামিল হওয়ার আহ্বান জানান তিনি। এই পোষ্টের পর পবন সিংকে নিয়ে বিতর্ক ছড়াতে থাকে দ্রুত। বিরোধিতায় সরব হয় অনেকেই। বিষয়টি নিয়ে বিড়ম্বনায় পরে শাসকদলের জেলার নেতৃত্বও। বিরোধিতার আঁচ অনুমান করে অবশেষে পবন সিং এর অনুষ্ঠান বাতিল করার কথা ঘোষণা করল পুজো কমিটি। শনিবার সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠান বাতিলের কথা ঘোষণা করেন বিধায়ক হরেরাম সিং এর প্রতিনিধি তথা জেলা যুব তৃণমূলের সচিব প্রেমপাল সিং। তিনি বলেন প্রশাসনের কর্তারা জানিয়েছেন পবন সিং এর মত জনপ্রিয় গায়কের অনুষ্ঠান যে মাঠে হওয়ার কথা। সেই মাঠের জায়গা পর্যাপ্ত নয়, এতে ভিড়ের চাপে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। সেই আশঙ্কার কারণেই অনুষ্ঠান বাতিল করা হলো বলে জানান প্রেমপাল। যদিও ওয়াকিবহাল মহলের ধারণা ভোজপুরি গায়ককে নিয়ে বিতর্ক ও লাগাতার বিরোধিতার কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাতিল করা হয়েছে অনুষ্ঠান।

Post Views: 980
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN