চুরির দুদিনের মধ্যেই উদ্ধার বাইক, গ্রেফতার দুষ্কৃতি
আমার কথা, লাউদোহা, ৬ জুন:
চলতি মাসের ৪ তারিখ বুধবার সরপি মোড় থেকে দুর্গাপুর যাওয়ার বাইপাস রাস্তার জিরো পয়েন্ট এলাকায় বাইক চুরি হয় ঝাঁঝরা গ্রামের বাসিন্দা তপন ঘোষ নামে এক ব্যক্তির। লিখিত অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। ঐদিন রাতেই বীরভূম জেলার মহম্মদ বাজার এলাকা থেকে ঘটনায় জড়িত সন্দেহে আরিফ হোসেন নামে এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমার আদালতে পেশ করা হলে বিচারক ধৃতকে চারদিনের পুলিশ হেফাজতের আদেশ দেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে শুক্রবার চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে পুলিশ। তদন্তে যুক্ত এক আধিকারিক বলেন আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কে বা কারা জড়িত তা জানা যাবে।


