মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর, জখম আরো এক
আমার কথা, কাঁকসা, ১৩ আগস্টঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর,গুরুতর আহত আরও একজন। মৃতের নাম শেখ ফিরোজ (২৮), আহত মই সোরেন (২৯), দুজনেরই বাড়ি বীরভূমের ইলামবাজারে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কে কাঁকসার অর্জুনতলা এলাকায়। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয়।কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে কোনো এক অজানা গাড়ি তাদের ধাক্কা মারে। বাইকে দুজন আরোহী ছিল তারা পানাগড়ের দিক থেকে বীরভূমের দিকে যাচ্ছিলো। স্থানীয়রা রাস্তায় দুইজনকে পরে থাকতে দেখে পেয়ে পুলিশকে খবর দেয়।
কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দুর্ঘটনাগ্রস্থ বাইকটি উদ্ধার করে রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে।



