বেপরোয়া বালি গাড়ির ধাক্কা, ধান ক্ষেতে ছিটকে পড়লো বাইক আরোহী
আমার কথা, কাঁকসা, ৫ জুন:
বেপরোয়া বালি বোঝাই ডম্পারের ধাক্কায় আহত হল এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে কাঁকসার সিলামপুরে পানাগড় রাস্তায়। জানা গিয়েছে বুধবার বিকালে আনন্দপুরের বাসিন্দা রবিউল হক নামের ওই বাইক আরোহী বাড়ি থেকে বেরিয়ে পানাগড় বাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে একটি বালি বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের পিছনে ধাক্কা মারেলে। বাইক নিয়ে বাইক আরোহী ধান ক্ষেতের মধ্যে ছিটকে পড়ে। ঘটনায় অল্প বিস্তর আহত হয় ওই বাইক আরোহী।
এরপরই ওই এলাকার উত্তেজিত জনতা পানাগড় সিলামপুর রোড অবরোধ করে। পাশাপাশি পুলিশ দেরি করে আশায় পুলিশ গাড়িকে আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।
তাদের অভিযোগ নিত্যদিন বেপরোয়া ভাবে বালির গাড়ি চলাচল করে ওই রাস্তায়।তার ফলেই নিত্যদিনই ঘটে ছোটখাটো দুর্ঘটনা। সাধারণ মানুষ চাইছেন রাত্রি দশটার পর যাতে বালির গাড়ির যাতায়াত শুরু হয়। তাহলে হয়তো সাধারন মানুষকে দুর্ঘটনার মুখে পড়তে হবে না। এদিনের ঘটনায় ডাম্পারের চালককে আটকে রাখে স্থানীয় বাসিন্দারা এবং তারা ডাম্পারের মালিক কে ফোন করলে। ডাম্পারের মালিক স্থানীয় বাসিন্দাদের সাথে বিষয়টি বুঝে নেওয়ার কথা জানিয়েছেন।



