+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিজেপির ডাকা বনধে বিক্ষিপ্ত অশান্তি জেলায়, আটক বেশ কয়েকজন কর্মী সমর্থক

Ad Image
Ad Image

বিজেপির ডাকা বনধে বিক্ষিপ্ত অশান্তি জেলায়, আটক বেশ কয়েকজন কর্মী সমর্থক

admin August 28, 2024

আমার কথা, পানাগড়, ২৮ আগস্টঃ

বুধবার সকালে বনধের সমর্থনে পানাগড়ে মিছিল করে এসে পানাগড়ে চৌমাথা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ পানাগড় বাজারে চৌমাথা মোড়ে বনধ সমর্থনকারীরা রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকে। বিজেপির পথ অবরোধের জেরে পানাগড় বাজারে পুরাতন জাতীয় সড়ক অবরোধ থাকায় ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে পুরাতন জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

অন্যদিকে সকাল আটটা পর্যন্ত স্বাভাবিক ছিল জামুড়িয়ার বিভিন্ন এলাকা। তারপরেই বিজেপি নেতা সন্তোষ সিং এর নেতৃত্বে দোকানপাট এবং গাড়ি বন্ধ করতে এলে তৃণমূলের সম্মুখীন হতে হয়, এরপরে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ,খবর পেয়ে জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনীর ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ,যেখানে পুলিশ সূত্রে খবর অনুযায়ী বিজেপি নেতা সন্তোষ সিং সমেত চারজনকে আটক করা হয়েছে ,বর্তমানে এখন বাজার সচল রয়েছে এবং পুরো বাজার এলাকায় পুলিশের নজরদারিও রয়েছে।
অন্যদিকে এ পুরো বিষয় নিয়ে বিজেপির তরফে জানানো হয় “কালকে নবান্ন অভিযানে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে তারই প্রতিবাদে বিজেপির তরফে বুধবার বনধ ডাকা হয়। সেই মত জামুড়িয়া সিনেমা মোড়ে বিজেপি নেতা একত্রিত হচ্ছিল ঠিক তখনই তৃণমূলের গুন্ডাবাহিনী এসে আমাদের উপর আক্রমণ করে এবং সেটি পুলিশের সামনে ,পুলিশ সেখানে নীরবতা পালন করেন ,এছাড়াও আমাদের বেশ কয়েকজন বিজেপি কর্মী নেতাদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়।”

যদিও এ পুরো বিষয় নিয়ে জামুড়িয়া বোরো একের চেয়ারম্যান শেখ সান্দার জানান “গতকাল নবান্ন অভিযানে ছাত্রদের নাম করে বিজেপি আরএসএস সিপিএম যে অভিযান চালিয়েছে পুলিশের কড়া ব্যবস্থা থাকার জন্যই সেই অভিযান বানচাল হয়েছে ,যেহেতু কালকের অভিযান বানচাল হয়েছিল তারই কারণে বিজেপি আজ ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে ,জামুড়িয়া সিপিএম বা বিজেপির পায়ের তলায় মাটি সরে গিয়েছে ,জামুড়িয়া এলাকা মানুষ ও বুঝে গিয়েছে যে বন্ধের কোন লাভ নেই তাই তারা স্বতঃস্ফূর্তভাবে দোকানদারির খুলছে ,এবং যে কোন মোকাবিলার জন্য প্রশাসন ও সজাগ আছে।

Post Views: 515
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN