তৃণমূল শহীদের গলায় মালা পড়ালেন বিজেপি প্রার্থী
আমার কথা, ২১ মার্চ
সনাতন গরাই, কাঁকসা:
প্রচারে বেরিয়ে তৃণমূল শহীদের গলায় মালা পড়ালেন বিজেপি প্রার্থী। আবেগ দেখানোর নাটক করে মানুষের কাছে পৌঁছাতে চাইছে বিজেপি প্রার্থী কটাক্ষ তৃণমূলের। শনিবার কাঁকসার বামনাবেড়া এলাকায় নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি তৃণমূলের শহীদ সান্টু গোপাল মন্ডলের মূর্তির সামনে যান। তারপরেই মাল্যদান করেন প্রণাম করেন। তারপরেই এলাকায় নির্বাচনী প্রচার সারেন। তিনি বলেন, পশ্চিম বর্ধমান জেলায় প্রথম শহীদ হয়েছিলেন তিনি। তখন আমি গেছিলাম সেখানে। আজও সেই স্মৃতি আমার মনে পড়ছে। তাই আমি শ্রদ্ধা জানালাম। বর্তমানে আমার আমার সাথে যিনি প্রতিদ্বন্দ্বী করছে তিনিও আমার শ্রদ্ধাভাজন। আমি এলাকায় অশান্তি চাই না। মানুষ যাকে চাইবে তাকেই ভোট দেবে।” পাল্টা জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,”আবেগে উনি হয়তো প্রচারের আলোয় আসার জন্য এইসব করছেন। কিন্তু যাদের এস আই আর এর লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে যাদের নোট বন্দির লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে তাদের গলাতে মাল্য দান করুন। আমার মনে হয় সেটাই ভালো হবে।”




