+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সরকার গঠনের দিনেও ঝাল মুড়ি খাইয়ে বিজয় উল্লাস বিজেপির

Ad Image
Ad Image

সরকার গঠনের দিনেও ঝাল মুড়ি খাইয়ে বিজয় উল্লাস বিজেপির

admin May 9, 2026

আমার কথা, ৯ মে

সনাতন গরাই, দুর্গাপুর:

একদিকে ঝালমুড়ি অন্যদিকে ঠান্ডা গেরুয়া পানীয় খাইয়ে বিজয় উল্লাস বিজেপির। সরকার গঠনের পরে রাজ্যজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের আনন্দ যেন বাঁধভাঙা হয়ে পড়েছে। কোথাও ঝালমুড়ি খাইয়ে, কোথাও গেরুয়া রঙের মিষ্টি বিতরণ করে, আবার কোথাও গেরুয়া ঠান্ডা পানীয় হাতে নিয়ে নাচে-গানে মেতে উঠেছেন কর্মী সমর্থকেরা। বিজেপির জয়ের উল্লাস যেন উৎসবের আবহ তৈরি হয়েছে। দুর্গাপুরের স্টেশন বাজার এলাকায় দেখা গেল ভিন্ন ছবি। বিজেপি কর্মী সমর্থকেরা পথচলতি মানুষদের ঝালমুড়ি খাইয়ে করলেন বিজয় উল্লাস । সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।অন্যদিকে দুর্গাপুরের আমরাই এলাকায় বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ছিল আরও রঙিন। গেরুয়া ঠান্ডা পানীয় বিতরণ করে আনন্দ ভাগ করে নেন তাঁরা। গেরুয়া পতাকা হাতে, দলীয় স্লোগানে মুখরিত হয়ে নাচতে নাচতে রাস্তায় বেরিয়ে পড়েন কর্মী-সমর্থকেরা। চারিদিকে তখন শুধুই উৎসবের আবহ, উচ্ছ্বাস আর বিজয়ের উদযাপন। বিজেপি নেতা সমীর গরাই দাবি করেন,”মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তাই আজ আমাদের খুশির দিন। সেই জন্যই ঝাল মুড়ি খাইয়ে আর মিষ্টি বিতরণ করে বিজয় উল্লাস উদযাপন করছি।”

Post Views: 43
Ad Image
আজকের খবর
শুভেন্দুর মন্ত্রিসভায় অগ্নিমিত্রা শপথ নিতেই আবেগে ভাসলেন জ্যাঠা, জেঠিমা
পশ্চিম বর্ধমান May 9, 2026
সরকার গঠনের দিনেও ঝাল মুড়ি খাইয়ে বিজয় উল্লাস বিজেপির
পশ্চিম বর্ধমান May 9, 2026
পণের দাবিতে স্ত্রীকে নৃশংসভাবে খুন, ২১ বছর পর যাবজ্জীবন সাজা অভিযুক্ত স্বামীর
Uncategorized May 8, 2026
পোষা কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীকে খুন, পাঁচ বছর পর যাবজ্জীবন সাজা
পশ্চিম বর্ধমান May 8, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN