+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ‘বিজেপি একটি জুমলা দল, মিথ্যেবাদীর দল’, লাউদোহা জনসভায় মোদিকে বিঁধলেন শত্রুঘ্ন

Ad Image
Ad Image

‘বিজেপি একটি জুমলা দল, মিথ্যেবাদীর দল’, লাউদোহা জনসভায় মোদিকে বিঁধলেন শত্রুঘ্ন

admin April 15, 2024

আমার কথা, লাউদোহা, ১৫ এপ্রিলঃ

বিশ্বের সবচেয়ে বড় জুমলা দল বিজেপি। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দৈনন্দিনের সমস্যা থেকে নজর ঘোড়াতে মন্দির, মসজিদ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার লাউদোহাতে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুর (লাউদোহা) ব্লকের গৌরবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে তৃণমূলের নির্বাচনী জনসভা হয়। জনসভাতে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য নেতা কর্মীরা। বক্তৃতায় শত্রুঘ্ন সিনহা বিজেপি দলকে জুমলা দল বলে কটাক্ষ করেন। বলেন বিজেপি একটি মিথ্যাবাদী দল। প্রথমবার ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবেন প্রত্যেকের ব্যাংক একাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবেন। বছরের ২ কোটি বেকারের চাকরি হবে। এই সকল প্রতিশ্রুতির কোনটাই নরেন্দ্র মোদী পূরণ করেননি। বলেছিলেন পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ৪০ থেকে ৬০ টাকায় নামিয়ে আনবেন। বর্তমানে জ্বালানির দাম ১০০ টাকা পেরিয়ে গেছে। বলেছিলেন কৃষকদের রোজগার বছরে দ্বিগুণ হবে। বিজেপির আমলে কৃষকদের অবস্থা এতটাই করুন হয়েছে যে কৃষকরা দেশব্যাপী লাগাতার আন্দোলনে নেমেছেন। রাস্তায় বসে রয়েছেন । বলেন নরেন্দ্র মোদির ভুল নীতির ফলে ভারতবর্ষের মানুষের সমস্যা বেড়েছে। পরিকল্পনা ছাড়াই নোটবন্দি জিএসটি কার্যকর করাই ধ্বংস হয়েছে ছোট শিল্প, বেড়েছে বেকারের সংখ্যা।

দুর্নীতি নিয়ে শত্রুঘ্ন সিনহা আক্রমণ করেন নরেন্দ্র মোদিকে। বলেন মোদী বারবার বলেন তিনি দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। এজেন্সিকে ব্যবহার করে দুর্নীতির অভিযোগ এনে দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ভরে রাখা হয়েছে। বিরোধীরা যাতে ভোটে লড়তে না পারে সেজন্য বিজেপি এজেন্সিকে ব্যবহার করছে । পাশাপাশি তিনি বলেন দেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দল হচ্ছে বিজেপি । ইলেকট্রন বন্ড দুর্নীতি তার সবচেয়ে বড় উদাহরণ। বলেন দেশের মূল সমস্যাগুলি থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে মোদি মন্দির মসজিদ করছেন।

Post Views: 905
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN