+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে ইডি পাঠানোর হুমকি বিজেপি বিধায়কের

Ad Image
Ad Image

দুর্গাপুরে তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে ইডি পাঠানোর হুমকি বিজেপি বিধায়কের

admin March 19, 2024

আমার কথা, দুর্গাপুর, ১৯ মার্চঃ

তৃণমূল বাড়িতে ইডি পাঠানোর হুমকি দিলেন বিজেপি বিধায়ক। শুধু তাই নয় রাতের অন্ধকারে কারখানায় নিজের দলের লোকেদের কাজে ঢোকাচ্ছে রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার। আর বিধায়কের এই বিস্ফোরক মন্তব্যের জেরে ব্যাপক তোলপাড় পরে যায় শিল্পাঞ্চল রাজনীতিতে।

দুর্গাপুরের সগড়ভাঙ্গায় একটি বেসরকারী কারখানায় বহিরাগতদের কাজে নিয়োগের প্রতিবাদ ও স্থানীয়দের কারখানার কাজে নিয়োগের দাবিতে সোমবার বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয় বিকেলে। লক্ষণ ঘোড়ুইয়ের সাথে এই মিছিলে পা মেলান বর্ধয়া=মান সদর সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তাঁ, সহ সভাপতি চন্দ্রশেখর বন্দোপাধ্যায়, সম্পাদক অভিজিৎ দত্ত সহ আরো অনেকে। মিছিলটি সগড়ভাঙ্গা সংলগ্ন বেসরকারি কলেজের সামনে থেকে বেরিয়ে ওই বেসরকারি কারখানার গেটের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের সামনেই কারখানার বন্ধ গেটে লাঠি, ধাক্কাধাক্কি গেট ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করলে কোকওভেন থানার পুলিশ তাদের বাধা দেয়, আর তাতে ঘৃতাহুতি হয়। উত্তেজনা ব্যাপক আকার নেয়। পুলিশের সাথে ধ্বস্তসধ্বস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি সমর্থকরা। সামাল দিতে কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছোয় কারখানার গেটের সামনে।

এদিন কারখানার গেটের পাশে একটি সভা থেকে তৃণমূলকে এক হাত নেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তিনি বলেন ওই কারখানারই আইএনটিটিইউসি নেতা শেখ রমজান মন্ত্রী মলয় ঘটকের সাহায্যে কারখানায় রাতের অন্ধকারে তৃণমূল কর্মীদের ঢোকাচ্ছে। মন্ত্রী প্রদীপ মজুমদার সাদা পোশাক পড়ে এই কারখানায় দশ জনকে কাজে বহাল করিয়েছেন। সাথে তিনি শেখ রমজানের বিররুধে এই অভিযোগ আনেন যে, গরু, কয়লা, নালির কারবার সহ বে-আইনি নিয়োগের মাধ্যমে প্রচুর টাকা কামাচ্ছেন। তার বাড়িতে এবার ইডি সিবিআই পাঠানো হবে। রোজগারের উৎস দেখবে ইডি।

এদিকে শেখ রমজান বলেন, যাদের কাজে ঢোকানো হয়েছে তাঁরা সবাই স্থানীয়। ২৮ নং ও ২৯ নং ওয়ার্ডের ছেলেরা ঢুকেছে কাজে। যে দশজনকে কাজে ঢুকিয়েছে। যে দশজন কাজে ধুঁকেছে তাঁরা প্রত্যেকেই স্থানীয়। তৃণমূল কোনো রাজনৈতিক রঙ দেখে না। আর ইডিএ প্রসঙ্গে তিনি বলেন, যাকে খুশী পাঠাক, আমি প্রস্তুত আছি।

Post Views: 1,914
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN