+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে বিজেপির প্রতিবাদ, পুলিশের সাথে ধ্বস্তাধস্তি, উত্তেজনা

Ad Image
Ad Image

দুর্গাপুরে বিজেপির প্রতিবাদ, পুলিশের সাথে ধ্বস্তাধস্তি, উত্তেজনা

admin August 16, 2024

আমার কথা, দুর্গাপুর, ১৬ আগস্ট:

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংশ খুনের ঘটনার প্রতিবাদে এবার দুর্গাপুরের পথে নামলো বিজেপি। শুক্রবার দুর্গাপুরের মুচিপাড়া সংলগ্ন ১৯ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে বিজেপি কর্মীদের ঝামেলা হয়।
বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এদিন পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী ধীক্কার মিছিল বের হয়। সার্ভিস রোডেই মিছিলটি আটকে দেয় পুলিশ। এরপরেই সার্ভিস রোডের ওপরেই বসে পড়ে কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। তাদের তুলতে গেলে পুলিশের সাথে ধ্বস্তাধস্তি শুরু হয়। টায়ার জ্বালিয়ে ছুঁড়ে দেওয়া হয় জাতীয় সড়কে।
গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মুচিপাড়ায় বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দোপাধ্যায় সহ বিজেপির কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ।
অপরদিকে, এই একই ঘটনার প্রতিবাদে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই এর নেতৃত্বে দুর্গাপুরের সিটি সেন্টারের ডিএমসি মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। প্রায় আধ ঘন্টা ধরে এই অবরোধ চলতে থাকে। অবরোধকারীদের সরে যেতে বলে পুলিশ। সেই কথায় তারা কর্ণপাত না করায় অবরোধ সরাতে পুলিশ বিজেপি কর্মীদের টেনে তুলতে গেলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয় দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী, কমব্যাট ফোর্স।

Post Views: 478
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN