+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   আসানসোল পুরভোটে বহিরাগত ইস্যুতে বিজেপির বিক্ষোভ, আটক ১০

Ad Image
Ad Image

আসানসোল পুরভোটে বহিরাগত ইস্যুতে বিজেপির বিক্ষোভ, আটক ১০

admin February 11, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১১ ফেব্রুয়ারীঃ

রাত পেরোলেই আসানসোল পুরসভার নির্বাচন আর এই নির্বাচনে যাতে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তরফে চলছে কড়া নজরদারি। সমানতালে চলছে পুলিশী টহলদারি। এর মধ্যেই আসানসোলের ঘাঁঘরবুড়ি মন্দির এলাকায় একটি লজে বহিরাগত লুকিয়ে রয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো বিজেপি। ঘটনাটি আসানসোল উত্তর থানার ঘাঁঘরবুড়ি মন্দির সংলগ্ন এলাকার। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌছোন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি, বিধায়ক অগ্নিমিত্রা পল , অজয় পোদ্দার, সহ বিজেপি নেতৃবৃন্দ।
জিতেন্দ্র তেওয়ারির অভিযোগ বাইরে থেকে বহিরাগত লোক এনে এই লজে রাখা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এরপর তল্লাশি চালিয়ে দশ জনকে আটক করে পুলিশ।
অপরদিকে, আসানসোলের সেনর‍্যালে রোডে একটি হোটেলেও বহিরাগত রয়েছে বলেও অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি ও সিপিএম কর্মীরা। ঘটনাকে ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। রাস্তার একদিকে বিজেপি ও অন্য দিকে তৃণমুল কর্মীদের জমায়েত ও বিক্ষোভ চলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।
পরে তৃণমুল সর্মথকরা শ্লোগান দিতে শুরু করলে অন্য বিক্ষোভকারীরা সরে যায়।

Post Views: 677
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN