খনি অঞ্চলে ফর্ম ৭ জমা না নেওয়ার অভিযোগ তুলে বিজেপির বিক্ষোভ
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১৫ জানুয়ারী:
ফর্ম সাত জমা নেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের সামনে বিক্ষভে বিজেপি। বিজেপি নেতাজ জিতেন্দ্র তিওয়ারি নেতৃত্বে চলে অবস্থান বিক্ষোভ। জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেন,”পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ও পাণ্ডবেশ্বর ব্লকের ইআরও ও এইআরওরা তৃণমূলের হয়ে কাজ করছে। রাজ্য সরকারের কথামতো কাজ করছে। বিজেপির কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তারই প্রতিবাদে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে। ভুয়ো ভোটারদের অবৈধ ভোটারদের নাম বাদ না দেওয়া হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।”



