+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   BREAKING! রেশনের চাল পাচার রুখলো বিজেপি, আটক ২

Ad Image
Ad Image

BREAKING! রেশনের চাল পাচার রুখলো বিজেপি, আটক ২

admin April 28, 2026

আমার কথা, ২৮ এপ্রিল

সনাতন গরাই, কাঁকসা:

রেশনের চাল পাচারের অভিযোগ। বিজেপির কর্মীরা গাড়ি আটকে শুরু করল বিক্ষোভ। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও কাঁকসা থানার পুলিশ। দ্বিতীয় দফার নির্বাচনের একদিন আগে উত্তেজনা গলসি বিধানসভার বিদ বিহারের শিবপুরে। আটক ২। তদন্তে পুলিশ। কেউ অন্যায় করলে প্রশাসন ব্যবস্থা নেবে দাবি তৃণমূলের। বিজেপির অভিযোগ, জামদোহা এলাকায় রয়েছে রেশন দোকান। সেইখান থেকে একটি পিকআপ ভ্যানে করে চাল শিবপুরে পাচার করার জন্য গিয়েছিল। তখনই বিজেপির কর্মী সমর্থকরা সেই গাড়িটিকে আটকে রাখে। দীর্ঘ সময় ধরে বাক বিতণ্ডা চলে। ঘটনা স্কুলে পৌঁছায় কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। পুলিশ চালের গাড়িটি সহ দু’জনকে আটক করে। জেলা বিজেপির সহ-সভাপতি রমন শর্মা অভিযোগ করেন, “ভোটের একদিন আগেও চাল চুরি হচ্ছে। এর থেকে লজ্জাজনক ঘটনা কি হতে পারে। তৃণমূলের মদত রয়েছে এর পিছনে। আগামী দিনের স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে নতুন সরকার গঠন হতে চলেছে। সব অন্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা সমীর বিশ্বাস বলেন, “এইরকম কোন ঘটনা করলে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে।” পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।

Post Views: 451
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN