বিজেপি সমর্থক পরিবার যোগ দিলো তৃণমূলে
আমার কথা, লাউদোহা, ২৮ মেঃ
বিজেপি সমর্থক পরিবার যোগ দিলো তৃণমূলে। মঙ্গলবার সন্ধ্যা বেলায় গোগলা পঞ্চায়েতের মাধাইপুর তৃণমূল কার্যালয়ে যোগদান পর্বটি হয়। তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। তিনি জানান এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় রসিকডাঙ্গা এলাকার বাসিন্দা বিজেপি কর্মী আকাশ বাউরি ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। বিজেপির সক্রিয় কর্মী হিসাবে এতদিন এলাকায় কাজ করতো আকাশ। তার পরিবারের সদস্যরাও ছিল বিজেপি সমর্থক। কয়েকদিন আগে রসিকডাঙ্গা এলাকার প্রায় ১০০ জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। এদিনের যোগদান পর্বের পর গৌতম বাবু বলেন এলাকায় তৃণমূলের জমি আরো শক্ত হলো।
অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া আকাশ বাউরি বলেন দীর্ঘদিন ধরে বিজেপির কর্মী হিসেবে কাজ করেছি। কিন্তু দল উপযুক্ত সম্মান দেয়নি। উন্নয়নমূলক কাজেও সহযোগিতা করেনি দলের নেতারা। সেই কারণেই দল বদলের সিদ্ধান্ত বলে জানান তিনি।



