+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টারে ভাঙ্গচুর বিজেপির

Ad Image
Ad Image

দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টারে ভাঙ্গচুর বিজেপির

admin August 28, 2024

আমার কথা, দুর্গাপুর, ২৮ আগস্টঃ

দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টারে ভাঙ্গচুর চালালো বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির ডাকা বাংলা বনধের দিন কেন টিকিট কাউন্টার খোলা রয়েছে এই প্রশ্ন তুলে কাউন্টারে হুজ্জুতি ও ভাঙ্গচুর করেন বিজেপির কর্মীরা। বুধবার সকালে বর্ধমান-দুর্গাপুরের বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দোপাধ্যায় কর্মী সমর্থকদের সাথে নিয়ে পথে নামেন বনধ সফল করতে। ঘুরতে ঘুরতে তাঁরা দুর্গাপুর স্টেশন বাজারে আসেন। সেখানে প্রথমে বিক্ষোভ দেখান। এরপর তাঁরা এসবিএসটিসির টিকিট কাউন্টারে ঢুকে পড়েন। সেখানে তখন বাসের টিকিট কাটার জন্য অনেক যাত্রীরা লাইন দিয়ে ছিলেন। তা দেখেই প্রতিবাদ করেন চন্দ্রশেখর ব্যানার্জি ও তাঁর অনুগামীরা। কেন কাউন্টার খোলা রয়েছে তোলেন প্রশ্ন। এ নিয়ে কাউন্টারের কর্মীরা প্রতিবাদ জানালে তাঁরা নিজেরা কাউন্টারের জানলা বন্ধ করে দিয়ে তারপর সেই কাঁচের জানলা ভাঙচুর করেন। ঘটনার জেরে যাত্রীদের মধ্যে ভীতির সৃষ্টি হয়। উত্তেজনা ছড়িয়ে পরে। কোকওভেন থানার পুলিশ ছুটে আসে এলাকায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

Post Views: 2,745
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN