আক্রান্ত বিজেপি, অভিযোগ তুলে মহকুমা শাসকের দপ্তর ঘেরাও
আমার কথা, ২০ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
ফর্ম সেভেন জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার দিনভর উত্তপ্ত হয় দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তর। তৃণমূলের বিরুদ্ধে ফর্ম সেভেন জমা করতে না দেওয়ার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করেছিল বিজেপি। তৃণমূলের গুন্ডাবাহিনী তাদের মারধর করেছে বলেও অভিযোগ করা হয়েছিল। সেই নিয়েই মঙ্গলবার দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তর ঘেরাও করে বিজেপি। মহকুমা শাসক দপ্তরের সামনে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই ও জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল এর নেতৃত্বে চলে বিক্ষোভ। বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন,”আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছিল তৃণমূলের গুন্ডাবাহিনী। ফর্ম সেভেন জমা দিতে দেওয়া হয়নি। তারই প্রতিবাদে আমাদের বিক্ষোভ। আগামী দিনে আরো বৃহত্তর হবে আন্দোলন।”



