বিজেপি কর্মীকে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আমার কথা, ২৮ জানুয়ারী
সার্থক কুমার দে, অন্ডাল:
বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। মঙ্গলবার রাতে খান্দরা পঞ্চায়েতের সিদুলি এলাকায় ঘটনাটি ঘটে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম ইন্দ্র সেন রায়। স্থানীয় বিজেপি নেতা আকাশ রুইদাস বলেন বুধবার রানীগঞ্জে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সেই জন্য মঙ্গলবার সন্ধ্যা থেকে এলাকায় প্রচার ও পতাকা বাধার কাজ চলছিল। সিদুলি রেল গেটের কাছে আমাদের দলের কর্মী ইন্দ্র সেন রায়কে সেই সময় আক্রমণ করে কয়েকজন তৃণমূল কর্মী। তাকে চড় থাপ্পর ঘুশি মারা হয়। দলের অন্য কর্মীরা আহত ইন্দ্র সেন রায়কে চিকিৎসার জন্য নিয়ে যাই খান্দরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরে তাকে সেখান থেকে পাঠানো হয় দুর্গাপুর মহাকুমা হাসপাতালে। খবর পেয়ে রাতেই আহত কর্মীকে দেখতে ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা অরিজিৎ রায়। এলাকায় তৃণমূলের সাংগঠনিক শক্তি বাড়ছে। তাতে আতঙ্কগ্রস্ত হয়ে তৃণমূল আক্রমণ করছে বলে অভিযোগ করেন অভিজিৎ বাবু। অন্যদিকে হামলার কথা অস্বীকার করা হয়েছে শাসকদলের তরফ থেকে। যুব তৃণমূল নেতা পার্থ দেওয়াসি বলেন এরকম কোন ঘটনার কথা জানা নেই। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেও এমনটা ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।



