ফেসবুক পোস্টে দুর্গাপুরে প্রার্থী বদলের দাবি বিজেপি কর্মীর, অস্বস্তিতে পদ্ম শিবির
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৫ জানুয়ারঈ:
দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে দিলীপ ঘোষকে প্রার্থী চাই। নাম না করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইকে উদ্দেশ্য করে বিজেপির জেলা কমিটির সদস্যের এমনই ফেসবুক পোস্ট ঘিরে ফের প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠী কোন্দল। যারা বিজেপি করেন না তারাই এইসব কথা বলতে পারে পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের। সমালোচনায় সরব তৃণমূল।
বর্ধমান সংগঠনিক জেলা বিজেপির সদস্য অভিজিৎ ভট্টাচার্যের পরপর বিস্ফোরক ফেসবুক পোস্টে অস্বস্তিতে গেরুয়া শিবির। তাঁর পোস্টে লেখা,”বাঁচতে চাই পশ্চিমবাংলা। দুর্গাপুর পশ্চিমে শুধু ফেসবুক পোস্টেই সীমাবদ্ধ থাকেননি জেলা বিজেপির সক্রিয় সদস্য অভিজিৎ ভট্টাচার্য। তিনি আরো বলেন ২০২৪ লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পরাজিত হয়েছিলেন। সেই যন্ত্রনা আমাদের মনের ভেতর রয়েছে। সেই জন্যই আমরা দিলীপ দা কে দুর্গাপুর পশ্চিমের প্রার্থী চাইছি। উনি প্রার্থী হলে আমরা বিপুল ভোটে জয়লাভ করাবো। আর ফেসবুক পোস্ট আমি কাউকে উদ্দেশ্য করে করিনি। আমি নিজের মনের কথা বলেছি।” পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন,”যারা এসব কথা বলে তারা বিজেপি নয়। তারা তৃণমূলকে সুবিধা করে দিতে চাইছে। যদি কারোর কোন অভিযোগ থাকে তাহলে ফেসবুক পোস্ট না করে উচ্চ নেতৃত্ব কে জানান। উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন।” এদিকে কটাক্ষ করে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন,”উনারা ঠিক কথাই বলছেন। কিন্তু এ বিষয়ে আমার বেশি কিছু বলা ঠিক হবে না কারণ ওটা ওদের অভ্যন্তরীণ বিষয়। তবুও আমি একটা কথাই বলতে চাই লক্ষণবাবু তো কিছুই কাজ করেননি পাঁচ বছরে। এমনি হেরে যাবে বিজেপি।”



