+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বিজেপি কর্মীর গোয়ালঘরে আগুন, অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

Ad Image
Ad Image

বিজেপি কর্মীর গোয়ালঘরে আগুন, অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

admin August 17, 2023

আমার কথা, অন্ডাল, ১৭ আগস্ট:

আগুনে পুড়লো বিজেপি কর্মীর গোয়ালঘর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
অভিযোগ অস্বীকার শাসকদলের।‌ কেন্দ্রা পঞ্চায়েতের মাইনাস কোয়াটার এলাকার ঘটনা। তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে পাণ্ডবেশ্বর থানার কেন্দ্রা পঞ্চায়েতের মাইনাস কোয়াটার এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাবলু সিং নামে এক ব্যক্তির গোয়াল ঘর। বাবলু বাবু এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তাই আগুন লাগার ঘটনাতে লেগেছে রাজনৈতিক রঙ। বাবলু বাবুর অভিযোগ তার গোয়াল ঘরে আগুন লাগার ঘটনায় হাত রয়েছে তৃণমূলের। এলাকাতে তার কোন শত্রু নেই। একমাত্র রাজনৈতিক কারণে তৃণমূল তার প্রতিপক্ষ। পাণ্ডবেশ্বর থানাতে এই বিষয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করেন বাবলু বাবু। দলীয় কর্মীর বাড়িতে আগুন লাগার বিষয়টি এদিন সমাজ মাধ্যমে টুইট করেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করছে বলে দাবি করেন তিনি।

অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে। দলের ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় জানান ঘটনায় তৃণমূলের কোন যোগ নেই। এরকম নোংরা ও ঘৃন্য রাজনীতি তৃণমূল করে না। অযথা বাজার গরম করতেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন কিরিটী বাবু। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান থানার এক পুলিশ আধিকারিক।

Post Views: 348
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN