ভোটের আগে জনতার প্রত্যাশা জানতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স, কটাক্ষ তৃণমূলের
আমার কথা, ৮ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিজেপির সাজেশন বক্সের উদ্বোধন করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই। দুর্গাপুরে ট্রাঙ্ক রোডে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই বক্সের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়কের পাশাপাশি জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, মুখপাত্র সুমন্ত মন্ডল সহ বিজেপির কর্মী সমর্থকরা। বিধায়ক বলেন, সারা রাজ্যে ১০০০ বক্সের উদ্বোধন করা হয়। রাজ্যের মানুষের কি প্রত্যাশা রয়েছে বিজেপির কাছে সেগুলি তারা তুলে ধরবে। এছাড়াও অভিযোগ জানাতে পারবেন মোবাইল নম্বরে ও ইমেইল মারফত। ২০২৬ বিধানসভা নির্বাচনে মানুষের প্রত্যাশা নিয়েই বিজেপি জিতবে বলে বিধায়ক দাবি করেন। কটাক্ষ করে জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, বিজেপির নাটক মানুষ বুঝতে পারছে। রাজ্য তৃণমূল সরকার নারায়ণ জনমুখী প্রকল্প করছে সেই জন্যই ওরা হতাশাগ্রস্ত হয়ে এইসব করছে। বাংলায় ওদের কোন জায়গা হবে না



