+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ‘উৎসর্গ’ প্রকল্পে দুর্গাপুর থানার উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্যপরীক্ষা শিবির

Ad Image
Ad Image

‘উৎসর্গ’ প্রকল্পে দুর্গাপুর থানার উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্যপরীক্ষা শিবির

admin May 10, 2025

আমার কথা, দুর্গাপুর, ১০মে:

উৎসর্গ’ হল পুলিশ বিভাগের একটি সামাজিক প্রকল্পের নাম। বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচী এই প্রকল্পের আওতায় করা হয়। যেমন দেখা গেল চলতি গ্রীষ্মের কারনে সরকারী ব্লাড ব্যাঙ্কগুলিতে যখন রক্তের সংকট দেখা দিয়েছে,ঠিক সেই সময় যাতে সেই সংকট কিছুটা হলেও মেটে,সেই লক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার উদ্যোগে আয়োজন করা হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। শনিবার ইস্পাত নগরী এ জোনের নেতাজী ভবন সংলগ্ন সেলিব্রেশন হলে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদার। এই শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৭১ জন রক্তদান করেছেন। পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও একাধিক ক্লাবের সদস্যরাও শিবিরে রক্তদান করেছেন। শিবিরটি পরিচালনায় সহযোগিতা করেছে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, প্রতি বছরই গরম পড়লেই সরকারী ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব দেখা যায়। সেই অভাব পূরণ করার জন্য বেশি করে রক্তদান শিবির করার প্রয়োজন হয়। পুলিশ বিভাগ শুধু আইন শৃঙ্খলা রক্ষার কাজই করে না। তারা বিভিন্ন সময়ে সামাজিক নানা কাজেও এগিয়ে আসে। এই উদ্যোগ সেরকমই একটি। তিনি পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত,ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা,এসিপি সুবীর রায়,সিআই রণবীর বাগ,দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে এবং দুর্গাপুর থানার অন্তর্গত ফাঁড়িগুলির দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। এই অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকলকে শুভেচ্ছা জানান দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার সঞ্জীব দে। রক্তদান শিবিরের পাশাপাশি এখানে আয়োজন করা হয়েছিল একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরও। প্রচুর মানুষ এখানে পরিষেবা নিয়েছেন। সেখানে ব্লাড গ্রুপ নির্ণয়, প্রেসার,সুগার, ইসিজি করা হয় এবং উপস্থিত চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় পরামর্শও দিয়েছেন। আসানসোলের একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য শিবিরটি আয়োজন করা হয়েছিল।

Post Views: 555
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN