+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর ইস্পাত কারখানায় বিস্ফোরণ, ঝলসে গেলেন আধিকারিক সহ ৫ জন

Ad Image
Ad Image

দুর্গাপুর ইস্পাত কারখানায় বিস্ফোরণ, ঝলসে গেলেন আধিকারিক সহ ৫ জন

admin February 29, 2024

আমার কথা, দুর্গাপুর, ২৯ ফেব্রুয়ারী:

কারখানায় দুর্ঘটনা আর দুর্ঘটনার জেরে হয় জখম আর নয়ত মৃত্যু। এই দৃশ্য এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দুর্গাপুরের মেরুদন্ড দুর্গাপুর ইস্পাত কারখানায়। এবার কারখানার বেসিক অক্সিজেন ফার্নেসে(BOF) বিস্ফোরন আর সেই বিস্ফোরনে ঝলসে গেলেন একজন আধিকারিক সহ আরো চার জন কর্মী। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
কারখানা সুত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার অন্যান্য দিনের মতোই ওই বিভাগে কনভার্টারে বিভিন্ন সামগ্রী মিশিয়ে ইস্পাত তৈরী করছিলেন কর্মীরা। সকাল ৮টা ৩০ নাগাদ আচমকাই সেই কনভার্টার ফুটো হয়ে তার থেকে জল বের হতে শুরু করে। আর এই জলের দরুন দুর্ঘটনা ঘটে। ধোঁয়ায় ভরে যায় চারিদিক। গলিত লোহা ছিটকে গিয়ে পড়ে কর্মীদের গায়ে। তাতে জখম হন, পৃথ্বীরাজ রায় নামে একজন সিনিয়র ম্যানেজার৷ এছাড়া জখম হয়েছেন সোমনাথ ঘোষ নামে একজন স্থায়ী কর্মী, বিনয় কুমার হরিজন ও সর্বজিৎ ধাঙর নামে দুজন প্রশিক্ষণরত কর্মী ও চিত্তরঞ্জন মন্ডল নামে এক ঠিকা কর্মী। জখম কর্মীদের তড়িঘড়ি উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পৃথ্বীরাজ রায়, বিনয় হরিজন ও সর্বজিৎ ঢাঙরকে বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার পরেই তুমুল অসন্তোষ ছড়িয়ে পড়ে শ্রমিক মহলে। তাদের অভিযোগ, এই কারখানায় তারা কাজ করেন রীতিমতো প্রাণ হাতে করে। কার কপালে যে কখন মৃত্যু নেমে আসবে তা বলা মুশকিল। কারখানায় কর্মীদের নিরাপত্তা তলানিতে ঠেকেছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে জখম কর্মীদের দেখতে যান কারখানার ডিআইসি বিজেন্দ্র প্রতাপ সিং, চিফ জেনারেল ম্যানেজিং বিকাশ মানবাটি সহ শ্রমিক সংগঠনের নেতৃত্ব।

দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে শ্রমিকদের সাথে দেখা করতে পৌঁছান রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার শ্রমিক নেতা অভিজিৎ ঘটক সহ প্রভাত চট্টোপাধ্যায়। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন দুর্ঘটনার পর শ্রমিকদের অবস্থা আশঙ্কা জনক রয়েছে। এখন কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা তদন্ত সাপেক্ষ। আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক বলেন কারখানার বাকি শ্রমিকরা অভিযোগ করেছেন বেশ কয়েকদিন ধরেই এই জায়গায় লিকেজ ছিল কর্তৃপক্ষকে জানানোর পরেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি এবং তিনি আরো বলেন দীর্ঘ ৩০ বছরের কারখানা মেশিনপত্র পুরনো হয়ে গেছে। কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও কোন ব্যবস্থা তারা নেয় না, তাই একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে দুর্গাপুর ইস্পাত কারখানায় ।

 

Post Views: 6,656
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN