রণডিয়ায় দামোদরে তলিয়ে যাওয়া বন্ধুদের মধ্যে একজনের দেহ উদ্ধার
আমার কথা, বুদবুদ, ৫ জুন:
রণডিহায় দামোদরের জলে তলিয়ে যাওয়া তিন বন্ধুর মধ্যে এক বন্ধুর নিথর দেহ উদ্ধার করা সম্ভব হল। বহু খোঁজাখুঁজির পর জিতু অধিকারী নামে ওই যুবককে উদ্ধার করে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার দল। তবে অন্ধকার হয়ে যাওয়ায় অপর দুই কিশোরের কোনো খোঁজ এখনো মেলেনি।
বুদবুদের রনডিহা ড্যামে দামোদর নদের জলে স্নান করতে নেমে তলিয়ে যায় তিন কিশোর। তলিয়ে যাওয়া তিন কিশোর কাঁকসার ২ নম্বর কলোনি এলাকার বাসিন্দা। সুরজিৎ বিশ্বাস (১৭), জিতু অধিকারী (১৭) ও অভিজিৎ গাইন( ১৭)।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বুদবুদের রনডিহা ড্যামে। জানা গিয়েছে আজ দুপুরে ওই এলাকার সাত জন স্নান করতে নামে দামোদর নদের জলে। তখনই ৩জন দামোদর নদের জলে তলিয়ে যায়। অন্যরা বাঁচাতে গেলেও তাকে বাঁচাতে পারে নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ ও বাঁকুড়া পুলিশ। ৩জনকে উদ্ধারের জন্য নামানো হয় স্থানীয় জেলে ও ডুবুরি দের।



