BREAKING! নিরাপত্তারক্ষীদের বেধে দু:সাহসিক ডাকাতি দোকানে
আমার কথা, ২১ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
নিরাপত্তারক্ষীর সাথে ধস্তাধস্তি। তারপর নিরাপত্তা রক্ষীকে দড়ি দিয়ে বাঁধলো দুষ্কৃতীরা। তারপরেই দুটি ভ্যারাইটি স্টোরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দুঃসাহসিক ডাকাতি। গুরুতর জখম অবস্থায় নিরাপত্তারক্ষীকে ভর্তি করা হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। হুলুস্থুলু পরিস্থিতি কাঁকসা থানার মুচিপাড়ায়। ঘটনাস্থলে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, মুচিপাড়া রায় মার্কেটে পাপ্পু বার্নোয়াল ও শ্যাম বার্নোয়াল নামের দুজনের দুটি ভ্যারাইটি স্টোর রয়েছে। সেখানে নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন মহাদেব ধীবর নামের গোপালপুরের বাসিন্দা। মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা রায় মার্কেটে যায়। তারপরেই সুযোগ বুঝে ওই দোকান দুটির গেট ভেঙে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তার বাধা দেয়। তখনই শুরু হয় নিরাপত্তা রক্ষীর সাথে ধস্তাধস্তি। তারপরেই তাকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। পরে স্টোরে দুঃসাহসিক ডাকাতি করে দুষ্কৃতীরা। বুধবার সকালে রায় মার্কেটের ব্যবসায়ীরা এসে দেখেন মহাদেব বাবু ছটফট করছে। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। মহাদেববাবুর স্ত্রী ঝর্না ধীবর বলেন,”আমার স্বামী খুব ভালো মানুষ। তারপরেও আমার স্বামীর ওপর এরকম ঘটনা ঘটলো। আমি দোষীদের করা শাস্তি চাইছি।” দোকানের মালিক পাপ্পু বার্নোয়াল বলেন,”কত টাকা চুরি গেছে এখনো বুঝে উঠতে পারছিনা। তবে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।”



