BREAKING! প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পূর্বের বিজেপি প্রার্থী
admin
April 15, 2026
আমার কথা, ১৫ এপ্রিল
সনাতন গড়াই, কাঁকসা:
বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। কাঁকসার মলানদিঘীর বিষ্ণুপুরে উত্তেজনা। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ। নববর্ষের সকালে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুর হরিমন্দির এর কাছে যেতেই তৃণমূলের কর্মী সমর্থকদের সাথে বচসা শুরু হয়। একেবারে উত্তেজনা পরিস্থিতি শুরু হয় কিছুক্ষণের মধ্যেই। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




