এডিডিয়ের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন দুর্গাপুরের ব্যবসায়ী কবি দত্ত
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯জুনঃ
আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের নতুন ভাইস চেয়ারম্যান হতে চলেছেন দুর্গাপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী কবি দত্ত। আজ অর্থাৎ বুধবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে দুই বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে নির্দেশ দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এডিডিয়ের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়কে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি তাপস বন্দোপাধ্যাকে বলেন এডিডিএ তে ব্যবসায়ী মহলের কাউকে যুক্ত করতে। এই কথা বলে তিনি নিজেই কবি দত্তের নাম বলেন আর নির্দেশ দেন কবি দত্তকে যেন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। প্রসঙ্গতঃ এতদিন এডিডিয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। তার জায়গায় এবার দায়িত্ব পেতে চলেছেন দুর্গাপুরের ব্যবসায়ী তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান কবি দত্ত।



