জাতীয় সড়কে পণ্যবাহী ট্রাক উল্টে বিপত্তি যান চলাচলে
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৩ অক্টোবর:
দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক গার্ডের অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার রাতে ঘটে গেল দুর্ঘটনা। একটি মালবোঝাই ট্রাক দুর্গাপুর থেকে বাঁকুড়ার দিকে যাওয়ার কথা ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের মুচিপাড়া ফ্লাই ওভারের সামনে উল্টে যায় গাড়িটি। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার সকালে থেকেই ট্রাফিক পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি সরানোর চেষ্টা শুরু করেছে। ক্রেন নামিয়ে গাড়িটিকে সড়ক থেকে সরানোর কাজ চলছে। পুলিশ জানিয়েছে, যত দ্রুত সম্ভব রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ট্রাকটি গুড় বোঝাই ছিল বলে জানা গিয়েছে।



