+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পঞ্চায়েত ভোটের সময় থেকে প্রার্থীর শিশুকন্যা নিখোঁজ, সিবিআই তদন্তের দাবিতে অনশন

Ad Image
Ad Image

পঞ্চায়েত ভোটের সময় থেকে প্রার্থীর শিশুকন্যা নিখোঁজ, সিবিআই তদন্তের দাবিতে অনশন

admin October 1, 2023

আমার কথা, পান্ডবেশ্বর, ১ অক্টোবর:

মেয়ে নিখোঁজ হয়ে যায় রহস্য জনকভাবে। ৯৯ দিন পরেও ফেরেনি বাড়ি। মেয়ের সন্ধানে সিবিআই তদন্ত চেয়ে অনশনে বসলেন মা।

সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের জোয়ালভাঙ্গায় একটি বুথে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়ে ছিলেন শিল্পী বাদ্যকর নামে এক মহিলা। শাসকদলের নির্দেশ মত প্রার্থীপদ প্রত্যাহার না করায় তার দশ বছরের মেয়ে তিথি বাদ্যকরকে তৃণমূলের লোকজন অপহরণ করেছে বলে অভিযোগ তিথির মায়ের। ৯৯ দিন পেরিয়ে গেলেও মেয়ের সন্ধান মেলেনি। পুলিশের উপর ভরসা নেই তাই সিবিআই তদন্তের দাবিতে অনশনে বসেন ওই মহিলা। রবিবার সকাল আটটা নাগাদ হরিপুর বাজারে স্টেট ব্যাংকের সামনে মঞ্চ খাটিয়ে অনশন শুরু করেন শিল্পী বাদ্যকর। তিনি জানান বিজেপির সমর্থনে পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস কর্মীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। চাপ দেওয়া সত্ত্বেও প্রার্থীপদ প্রত্যাহার না করে তিনি বাড়ি ছেড়ে অজ্ঞাতবাসে চলে যান। স্বামীর কাছে বাড়িতে থেকে যায় ১০ বছরের মেয়ে তিথি বাদ্যকর। ২-রা জুলাই মেয়ে নিখোঁজ হয়। এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত তাপস মন্ডল নামে এক ব্যক্তি প্রার্থীপদ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিলেন, তিনিই মেয়েকে অপহরণ করেছে বলে অভিযোগ করেন শিল্পী দেবী।

নিখোঁজ এর পরের দিনই ৩-রা জুলাই পাণ্ডবেশ্বর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হলেও পুলিশ মেয়েকে খুঁজতে কোন পদক্ষেপ নেয়নি। তাই পুলিশের উপরে আস্থা নেই, এমনটা অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবিতেই অনশন বলে জানান শিল্পী দেবী। অভিযুক্তের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Views: 618
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN