+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের সিবিআই তলব

Ad Image
Ad Image

দুর্গাপুরে অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের সিবিআই তলব

admin May 30, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩০মেঃ

ভোট পরবর্তী হিংসার মামলায় এবার সিবিআই বেশ কয়েকজন তৃণমূল নেতাকে ডেকে পাঠালো। রবিবার রাতে এদেরকে নোটিশ পাঠানো হয়। পূর্ব বর্ধমানের একজন ও বীরভুমের পাঁচজন নেতাকে দুর্গাপুরে সিবিআইয়ের অস্থায়ী দফতরে দেকে পাঠানো হয়। যে নেতাদের ডেকে পাঠানী হয়েছে তাঁরা হলেন পূর্ব বর্ধমানের আউশগ্রাম ব্লক তৃনমূলের কার্যকরী সভাপতি অরূপ মিদ্দা, বীরভুমের মহম্মদ বাজারের তৃণমূলের সদ্য প্রাক্তন ব্লক সভাপতি তাপস সিনহা, সাঁইথিয়া পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত, সাঁইথিয়ার বিধায়কের স্বামী দেবাশিষ সাহা সহ বোলপুর ও দুবরাজপুরের দুজন তৃণমূল কর্মী সেখ ফান ও স্বপন সাহানা। দুর্গাপুরে এন আই আই টিতে সিবিআইয়ের যে অস্থায়ী দফতর করা হয়েছে সেখানেই সোমবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছেন তাঁরা।

রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যে একদফায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ তাঁকে এই মামলায় ফের তলব করা হলেও, তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন ৷ এ বার অনুব্রতর দায়িত্বপ্রাপ্ত দুর্গাপুর এবং তাঁর নিজের জেলার তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যে এই মামলায় একাধিক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে সিবিআই।

বীরভূম জেলার মহম্মদ বাজারের তৃণমূলের সদ্য প্রাক্তন ব্লক সভাপতি তাপস সিনহা সি বি আই জেরার পর জানালেন, তাকে পঞ্চাশ মিনিট জিজ্ঞাসাবাদের দুটো মূল প্রশ্ন করা হয়েছিল, যেটা প্রথম, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডলকে কি কারণে ফোন করেছিলেন, তার উত্তরে তিনি বলেন দু বার ফোন করেছিলেন তিনি ভোটের রেজাল্ট জানানোর জন্য। দুপুর বারোটা এবং সন্ধ্যা সাতটায় ফোন করেছিলেন অনুব্রত মন্ডলকে।

তৃণমূল নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়েছে, চক্রান্ত করে মিথ্যে মামলায় তৃণমূলের নেতাদের ফাঁসাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার।

Post Views: 1,047
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN