+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   সিসিটিভি ধরিয়ে দিল বাইক চোরকে, কাঁকসা পুলিশের জালে কুখ্যাত সেখ আরোজ

Ad Image
Ad Image

সিসিটিভি ধরিয়ে দিল বাইক চোরকে, কাঁকসা পুলিশের জালে কুখ্যাত সেখ আরোজ

admin August 4, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৪আগস্টঃ

সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত আর সেই তদন্তে পুলিশের জালে ধরা পড়ল এক কুখ্যাত বাইক চোর সেখ আরোজ। সাথে উদ্ধার হল চুরি যাওয়া বাইকটি ও চুরির পোশাক। সেখ আরোজকে দুর্গাপুর আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পুলিশী হেফাজতের নির্দেশ দেয় আদালত।

পুলিশ সুত্রে জানা গেছে চলতি বছরের মার্চ মাসে দুর্গাপুরের মুচিপাড়া থেকে একটি বাইক চুরি যায়। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। তাতে যে ব্যাক্তিকে বাইক চুরি করতে দেখা যায় তার সাথে মিল পাওয়া যায় বীরভূমের দুবরাজেরপুরের বাসিন্দা বাইক চুরি চক্রের যুক্ত সেখ আরোজের। এরপর বীরভূম পুলিশের সাথে যোগাযোগ করার পর কাঁকসা পুলিশ জানতে পারে এক সাব ইন্সপেক্টর খুনের ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ হেফাজতে রয়েছে সেখ আরোজ। এরপর তাঁকে নিয়ে আসা হয় কাঁকসা থানায়। তাঁকে জেরা শুরু করে পুলিশ। জেরায় কাঁকসা পুলিশ জানতে পারে চুরি যাওয়া বাইকটির সন্ধান। শুধু তাই নয় সেদিন যে পোশাক পরে বাইক চুরি করেছিল সেখ আরোজ যা কিনা সিসিটিভি ফুটেজ থেকে উদ্ধার করা হয়, সেই পোশাকটিও সেখ আরোজের বাড়িতে পাওয়া যায়। এরপরেই বাইক চুরির অপরাধে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় বাইক চুরির মূল পান্ডা কুখ্যাত সেখ আরোজকে।

অপরাধের তদন্তে বর্তমানে সিসিটিভি ক্যামেরা যে বড় সহায়ক হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে সে বিষয়টি স্বীকার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা বলেন যে, “বাইক চুরির এই ঘটনায় সিসিটিভি ক্যামেরা আমাদের অনেক বড় সাহায্য করেছে। আমাদের এই কেস সমাধান করতে দারুনভাবে সাহায্য করেছে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ। সেখ আরোজ একজন কুখ্যাত বাইক চোর। বিভিন্ন থানায় তাঁর নামে নানা কেসের সাথে নাম জড়িয়ে অভিযোগ দায়ের করা আছে। আগামীদিনে আরো চুরি যাওয়া বাইক আমরা উদ্ধার করতে পারব বলে আশাবাদী। সাথে আগামীদিনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আওতাধীন এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও আমাদ্র রয়েছে যাতে অপরধা দমনের ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। বিশেষ করে হোটে, শপিং মল সহ এমন সব জায়গা যেখানে অপরাধ ঘটার একটা প্রবনতা রয়েছে।”

Post Views: 1,762
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN