+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দু-ঘন্টার জন্য বন্ধ হল সিসিটিভি, এর মধ্যে রহস্যজনকভাবে দুর্গাপুরে নিখোঁজ কিশোর

Ad Image
Ad Image

দু-ঘন্টার জন্য বন্ধ হল সিসিটিভি, এর মধ্যে রহস্যজনকভাবে দুর্গাপুরে নিখোঁজ কিশোর

admin November 25, 2021

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫ নভেম্বরঃ

ছট পুজোয় দুর্গাপুরে মামার বাড়িতে ঘুরতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল ১৪বছরের এক কিশোর। অনুরাগ যাদব নামে ঐ কিশোর ছট পুজোর সময় বাবা মায়ের সাথে দুর্গাপুরে মায়াবাজারের কদমতলায় তার মামার বাড়িতে ঘুরতে এসেছিল। চলতি মাসের ১৬ তারিখ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ঘরের সামনে খেলতে খেলতে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর স্থানীয় ডি. টি. পি. এস ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত বছর চোদ্দর ঐ কিশোরের খোঁজ মেলেনি। বিহারের দেওঘর থেকে দুর্গাপুরে মামার বাড়িতে ঘুরতে এসেছিল অনুরাগ।পরিবারের অভিযোগ, এলাকায় দুটি সিসিটিভি ক্যামেরা রয়েছে কিন্তু রহস্যজনকভাবে ষোলো তারিখ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত্রি ন টা পর্যন্ত সিসিটিভি বন্ধ ছিল, কেন এই ঘটনা সেই ব্যাপারে প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দা ও অনুরাগের পরিবার পরিজনরা। পুলিশ যদি কোনো সদর্থক ভূমিকা না নেয় প্রয়োজনে তারা ধর্নায় বসবেন বলে হুশিয়ারী দিয়েছেন। গত ২০১৮ সালের ১৮ই সেপ্টেম্বর দুর্গাপুরের মায়াবাজারের কদমতলা এলাকা থেকে একই ভাবে খেলতে খেলতে বছর চোদ্দর এম. ডি সাহাদর নামে এক কিশোর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়, পরের দিন ১৯তারিখ দুর্গাপুর ব্যারেজের পাঁচ নম্বর গেট থেকে এই কিশোরের দেহ উদ্ধার হয়। ঠিক এরপরপরই অনুরাগের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই ঘটনায় পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের বঙ্গজননীর কার্যকরী সভানেত্রী লক্ষী মাহাতো জানান, আমাদের কাছে এই খবর আসা মাত্রই আমরা পুলিশকে সব জানিয়েছি, এখন পুলিশ কি করে দেখা যাক।
স্থানীয় ৩৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা দুর্গাপুর নগর নিগমের পাঁচ নম্বর বোরো চেয়ারম্যান লোকনাথ দাস জানিয়েছেন পুলিশকে সব জানানো হয়েছে, বলা হয়েছে তৎপরতার সাথে বিষয়টি দেখার জন্য।
গোটা ঘটনায় এখন দুর্গাপুরের মায়া বাজারের কদমতলা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এই এলাকার বেশিরভাগ রুটি রুজির সন্ধানে বাচ্চাকে ঘরে রেখেই বাইরে কাজে বেরোয়, এখন পরপর দুই ঘটনায় এখানকার স্থানীয় মানুষজন বেশ আতঙ্কে দিন কাটাছেন ।

Post Views: 3,509
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN