পান্ডবেশ্বর বিধানসভা এলাকায় ৫টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
আমার কথা, পান্ডবেস্বর, ২৬ আগস্টঃ
সংবাদদাতাঃ সার্থক কুমার দে
মঙ্গলবার পূর্ব বর্ধমান মিউনিসিপ্যালিটি স্কুল মাঠে সরকারি অনুষ্ঠান থেকে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার পাঁচটি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাথে ১০০ জনকে জমির পাট্টার কাগজ তুলে দেন তিনি। এদিন ভার্চুয়ালি যে প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী সেগুলি হল ছোড়া পঞ্চায়েতের ৭/৯ পিট এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন, পাণ্ডবেশ্বর ব্লক পাবলিক হেল্থ ইউনিটের কাজের শিলান্যাস, খোট্টাডিহি সুস্বাস্থ্য কেন্দ্র ভবনের কাজ ও বৈদ্যনাথপুর পঞ্চায়েতের বামুনী ও কোডুমা পুকুরের পুনঃখননের কাজের সূচনা।
এদিন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানটি সরাসরি দেখার আয়োজন করা হয় পাণ্ডবেশ্বর ফুলবাগান মোড় সংলগ্ন কমিউনিটি হলে। সরকারি আধিকারিক, জনপ্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা।



