শিশু একাদেমির ফুটবল প্রতিযোগিতা
আমার কথা, দুর্গাপুর, ১৬ আগস্টঃ
সংবাদদাতাঃ প্রণয় রায়
চতুরঙ্গ ময়দান সকাল থেকেই জমজমাট। আজ সকালে এই মাঠে সিটি সেন্টারের নন্ কোম্পানী রিক্রিয়েশন ক্লাবের ফুটবল আকাদেমীতে পাঁচ বছর বয়স থেকে পনেরো বয়সী শিশুদের নিয়ে এক জমজমাট ফুটবল প্রতিযোগিতার আয়োজন কর হয়। এই শিল্পনগরীর বিভিন্ন এলাকার একশ র ও বেশী এই শিশু একাদেমীতে নিয়মিত ফুটবল খেলার প্রশিক্ষণ নেয়। এই শিশু ফুটবল শিক্ষার্থীদের নিয়ে দেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নটা দলে বিভক্ত করে এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই।প্রতিযোগিতা ঘিরে শিশুদের সাথে সাথে তাদের বাবা মায়েদের ও প্রচুর উৎসাহ ছিল।
প্রতিযোগিতা শেষে সফল দলগুলি ছাড়াও সব শিশুকেও পুরস্কৃত করা হয়।



