ব্ল্যাকমেইল করে মহিলাকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
আমার কথা, ৩১ মে:
সনাতন গরাই, দুর্গাপুর:
লাগাতার মহিলাকে ধর্ষণের অভিযোগের গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। পুলিশের প্রভাব খাটিয়ে ঘটনা জানাজানি করলে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি! সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার চিরঞ্জিত সাহা। তিনি দুর্গাপুরের কোকওভেন থানার বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা। শনিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২৮ এপ্রিল এক মহিলা দুর্গাপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, ২০২৫ সালের অক্টোবর মাস থেকে সিভিক ভলেন্টিয়ার তাঁর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক গড়ে তোলে চিরঞ্জিত। পাশাপাশি বিষয়টি কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর মহিলা থানার পুলিশ বিএনএস ধারা ৬৩ (ধর্ষণ), ধারা ৬৪(২)(এম) (গুরুতর পরিস্থিতিতে ধর্ষণের অভিযোগ), ধারা ৭৭ (ভয়্যারিজম বা গোপনে নজরদারি), ধারা ৭৮(১) (স্টকিং বা পিছু নেওয়া), ধারা ৩৫১(২) (ভয়ভীতি ও হুমকি প্রদান), ধারা ১১৫(২) (আঘাত করার অভিযোগ), ধারা ২২৬ (ভুয়া পরিচয় বা প্রতারণা সংক্রান্ত অভিযোগ) এবং ধারা ৩(৫) (অভিন্ন উদ্দেশ্যে সংঘটিত অপরাধ)-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে কোকওভেন থানা এলাকার বিদ্যাসাগর পল্লী থেকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়। তারপরেই রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সিভিক ভলেন্টিয়ারের গ্রেফতারের ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতিতার পক্ষের আইনজীবী রতন কুমার সিং বলেন,”সিভিক ভলেন্টিয়ার চিরঞ্জিত সাহা ওই মহিলাকে ধর্ষণ করে। তারপরেই তাকে মানসিকভাবে নির্যাতন করে। তাকে বলা ভয় দেখিয়ে বলে কাউকে বিষয়টি জানায় তাহলে ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। ওই মহিলা ভয়ে আত্মহত্যার চেষ্টা করে। তারপরেই ২৮ এপ্রিল কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। দু’মাস পেরিয়ে যাওয়ার পর গ্রেপ্তার হলো। বোঝাই যাচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তার ফল। আমরা কঠোর শাস্তি দাবী করছি।”



