+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   টাকার বিনিময়ে কয়লা মাফিয়ার বিজেপিতে যোগদানে আপত্তি, দুর্গাপুরে মঞ্চে ভাঙ্গচুর

Ad Image
Ad Image

টাকার বিনিময়ে কয়লা মাফিয়ার বিজেপিতে যোগদানে আপত্তি, দুর্গাপুরে মঞ্চে ভাঙ্গচুর

admin December 21, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১ডিসেম্বরঃ

বিজেপিতে কয়লা মাফিয়ার যোগদানকে কেন্দ্র করে জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ওয়ার্ড সভাপতি। ভাঙ্গচুর চালানো হয় সভামঞ্চে। ছুঁড়ে ফেলে দেওয়া হয় সভা মঞ্চ থেকে টেবিল চেয়ারও। দুর্গাপুরের ১৩নং ওয়ার্ডের পলাশডিহায় এই ঘটনাকে কেন্দ্র করে বেশ অস্বস্তিতে এখন পদ্মফুল শিবির।

১৩নং ওয়ার্ডে আজ সোমবার বিজেপির একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন ছিল। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ভাটপাড়া সাংসদ অর্জুন সিং, পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই সহ আরো অনেকে। দলীয় কার্যালয়ের উদ্বোধনের পর কার্যালয় সংলগ্ন একটি অস্থায়ী সভামঞ্চে এরপর শুরু হয় বিজেপিতে যোফদান পর্ব। সেখানে কুখ্যাত কয়লা মাফিয়া রাজু ঝা ও প্রাক্তন পুলিশ কর্তা শঙ্খ বিশ্বাসের হাতে দলীয় পতাকা তুলে দেন লক্ষ্মণ ঘোড়ুই। এরপরেই সেই অনুষ্ঠানে যোগদান পর্বকে কেন্দ্র করে উপস্থিত ১৩নং ওয়ার্ড সভাপতি অমিতাভ যাদব ও তাঁর অনুগামীরা ক্ষোভে ফেটে পড়েন। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সভামঞ্চে ভাঙচুরের মধ্যে দিয়ে।

বিজেপির ওয়ার্ড সভাপতি অমিতাভ যাদবের অভিযোগ, ২০১৭ সালে তৃণমূলের হয়ে যারা দুর্গাপুর নগর নিগমের নির্বাচনে ১৩, ১৪ ও ৩৪নং ওয়ার্ডে বিজেপি কর্মীদের উপর হামলা করেছিল, বোমাবাজি করেছিল তাদের আজ বিজেপিতে নেওয়া হচ্ছে টাকা বিনিময়ে। আর এই অবৈধ টাকার লেনদেনের ক্ষেত্রে অভিযোগের আঙ্গুল উঠছে জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের দিকে। এছাড়াও অমিতাভ যাদবের আরো অভিযোগ যে, প্রতিটা মিটিংয়ে বলে হয় যে ওয়ার্দ থেকে দলে কেউ যোগ দেবেন সেই ওয়ার্ডের সভাপতিকে বিষয়টি জানিয়ে হবে। অমিতাভ যাদব ১৩নং  ওয়ার্ডের সভাপতি, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছেন অথচ তাঁকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তাঁর অভিযোগ এই ব্যাপারে প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়।

এদিন জনসমক্ষে বিজেপির এই গোষ্ঠী কোন্দলের জেরে যে চরম বিশৃংখলা তৈরী হয় সেটিকে কেন্দ্র করে বেশ বিড়ম্বনায় পড়তে হয় বিজেপির স্থানীয় নেতৃত্বকে।

Post Views: 3,494
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN