ঈদ উপলক্ষ্যে মহিলাদের নতুন বস্ত্র উপহার কোকওভেন থানার
admin
March 31, 2025
আমার কথা, দুর্গাপুর, ৩১ মার্চঃ
রাত পেরোলেই ঈদ আর এই উপলক্ষ্যে দুর্গাপুরের কোকওভেন থানার পক্ষ থেকে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল থানা প্রাঙ্গনেই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(দুর্গাপুর) সুবীর রায়, সিআই(বুদবুদ) বিকদর সান্যাল, থানার ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হক সহ আরো অনেকে। এদিনের অনুষ্ঠানে এলাকার প্রায় ২০০ জন মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। ঈদ উপলক্ষ্যে নতুন বস্ত্র পেয়ে বেশ খুsi তাঁরা।



