শেখ ইসমাইলের দাপটে বিপন্ন নিকাশি নালা, প্রশাসনের দ্বারস্থ কলেজ কর্তৃপক্ষ
আমার কথা, ৮ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
নিকাশী নালা তুমি কার, সরকারি না ব্যক্তিগত? সেই বিতর্কের মাঝেই নালা দখলের অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে। শুধু দখলই নয়। নালার ওপর প্রাচীর দেওয়ারও অভিযোগ। বৃষ্টি হলেই প্লাবনের আশঙ্কা। প্রশাসনের দ্বারস্থ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ। কড়া ব্যাবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড়ে রয়েছে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। সেই কলেজের পাশ হয়ে চলে গেছে বহু পুরনো একটি নিকাশী নালা। কলেজ কর্তৃপক্ষের দাবি সেই নিকাশী নালাটি সরকারি জমির উপর। বর্ষার সময় নিকাশি নালা উপচে পড়ে জল। কলেজের ভেতরেও জল ঢুকে যায়। সেই নিকাশী নালা জোর করে দখল করছে এলাকার বেশ কিছু প্রভাবশালী। বিষয়টি নিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ জানানো হয়েছে নগর নিগমেও। কলেজের সিনিয়র ম্যানেজার উপেন্দ্র কুমার শর্মা অভিযোগ করেন,”বিষয়টি নজরে আসতেই কাজ বন্ধ করার আবেদন করেছিলাম। তারপরেও তারা শোনেননি। এই নিকাশি নালাটি দখল হলে বর্ষাকালে কলেজকে বিপদের মুখে পড়তে হবে। সেই জন্যই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি।” ভিত্তিহীন অভিযোগ তুলে পাল্টা সরব হয়েছে শেখ স্মাইল নামের এলাকার এক ব্যক্তি। তার দাবি এই নিকাশি নালাটি তাদের জমির উপর তারা গড়ে তুলেছিলেন। এটা কোন সরকারি নয়। তবুও নালার জায়গা ছেড়ে কাজ করা হচ্ছে যদিও কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত।



