কুয়াশার মধ্যে অতিরিক্ত গতিবেগ ডেকে আনলো বিপদ, দুটি গাড়র সংঘর্ষ
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৫ জানুয়ারী:
কুয়াশা ও অতিরিক্ত গতির জেরে দুর্গাপুরে মুখোমুখি গাড়ির সংঘর্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, এলআইসি দিক থেকে আসা গাড়িটি প্রিয়দর্শিনী ইন্দিরা সরণীর দিকে যাচ্ছিল। গাড়িটি চালাচ্ছিলেন গাড়ির মালিক চক্রধর সর্দার, ছিলেন গাড়ির মালিকের স্ত্রী ও এক শিশু, তাঁরা স্কুলের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে গান্ধীমোড় দিক থেকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে রোটারির সামনে সজোরে ধাক্কা লাগে। ওই গাড়িতে ছিলেন সাগর রুইদাস যিনি কোকওভেন থানার অধীন ডি.পি.এল কলোনির বাসিন্দা। দুর্ঘটনায় গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হয়।
দুটি গাড়ির আরোহীদের অল্পবিস্তর চোট লাগলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘন কুয়াশা ও একটি গাড়ির অতিরিক্ত গতির জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দুর্গাপুর সাব ট্রাফিকের ওসি সহ ট্রাফিক পুলিশ আধিকারিকরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুটি গাড়িকেই । ঘটনার তদন্ত শুরু করেছে ট্রাফিক পুলিশ।



