+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পানীয় জল, পরিকাঠামো উন্নয়ণে জোরের প্রতিশ্রুতি প্রধান সভাপতিদের

Ad Image
Ad Image

পানীয় জল, পরিকাঠামো উন্নয়ণে জোরের প্রতিশ্রুতি প্রধান সভাপতিদের

admin August 16, 2023

আমার কথা, অন্ডাল, ১৬ আগস্ট:

পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর উন্নয়নের কাজে গতি আনার কথা জানালেন পঞ্চায়েতের নতুন প্রধান, সমিতির সভাপতিরা। কেউ বললেন জলের সমস্যা, আবার কেউ জানালেন কাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা।

সম্প্রতি সম্পূর্ণ হয়েছে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। নির্বাচিত হয়েছেন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা। দায়িত্ব পাওয়ার পর তারা জানালেন এবার উন্নয়নের কাজে জোর দেওয়ার কথা। অন্ডাল ব্লকের উখরা গ্রাম পঞ্চায়েত প্রধান মনোনীত হয়েছেন মিনা কোলে। তিনি জানান উখরা গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিনের সমস্যা ছিল পানীয় জলের। বিগত ১০ বছরে পরিস্থিতির অনেকটাই উন্নত হয়েছে। প্রতিটি পাড়াতে এমন কি বাড়ি বাড়ি পৌঁছেছে সরকারি জলের কল। তবে এখনো কয়েকটি জায়গায় জল সরবরাহ নিয়ে সমস্যা আছে। সেই কাজগুলি দ্রুত শেষ করতে হবে বলে জানান মিনা দেবী। পাশাপাশি তিনি বলেন উখরা আনন্দমোড়ে পানীয় জলের নতুন রিজার্ভার নির্মাণের কাজ চলছে। রিজার্ভারের কাজ সম্পূর্ণ হলে জলের সমস্যা পুরোপুরি মিটবে বলে আশা প্রকাশ করেন মিনা দেবী।

দক্ষিণখণ্ড গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান অনন্ত ঘোষ জানান নির্বাচিত সব সদস্যদের সাথে আলাপ আলোচনা করে উন্নয়নের কাজগুলিকে চিহ্নিত করব। তালিকা তৈরি করে অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়নের কাজ করার কথা জানান অনন্ত বাবু। পাশাপাশি তিনি বলেন দক্ষিণখন্ড গ্রামে পানীয় জলের কিছু সমস্যা আছে। দ্রুত সেই সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান অনন্ত বাবু।

পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি রমা রুইদাস বলেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে পাণ্ডবেশ্বর নতুন করে সেজে উঠছে। জাতীয় সড়কের উপর ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। তৈরি হয়েছে অটো হাব। পাণ্ডবেশ্বরবাসীকে উন্নত পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য বলে জানান রমা দেবী। পাশাপাশি তিনি জানান এলাকার উন্নয়নে স্থানীয় বিশিষ্টজনদেরও যুক্ত করা ও তাদের পরামর্শ নেওয়া হবে।

Post Views: 353
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN