নিম্নমানের কাজের অভিযোগ, নির্মাণ ভেঙে পুনরায় তৈরীর নির্দেশ প্রধানের
আমার কথা, রাকেশ লাহা, জামুরিয়া, ৩ জানুয়ারী:
কাজ হয়েছে নিম্নমানের !! সরব খোদ পঞ্চায়েত প্রধান !! কালভার্ট ভেঙ্গে পুনরায় নির্মাণের নির্দেশ ঠিকাদার সংস্থাকে ।।
রাকেশ লাহা, জামুড়িয়া,পশ্চিম বর্ধমান :-
শ্যামলা অঞ্চল জুড়ে চলছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ। দ্রুত গতিতে সেই কাজ হলেও কিছু ঠিকাদার সংস্থা নিজেদের আখের গোছানোর জন্য নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে বলেই বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ অভিযোগ করছিলেন। এবার সাধারণ মানুষের অভিযোগ নয়, কাজ যে খুবই নিম্নমানের হয়েছে সে বিষয়টি সরাসরি প্রত্যক্ষ করলেন পঞ্চায়েত প্রধান অসিত মন্ডল।
তারপরই তিনি নড়ে চড়ে বসে এবং পঞ্চায়েত প্রধানের নির্দেশেই ডোজার দিয়ে ভেঙে ফেলা হয় বেশ কয়েকদিন আগে শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি গ্রামের প্রধান রাস্তার উপর তৈরি হওয়া একটি কালভার্ট। এমনকি এই কাজের টেন্ডার পাওয়া ঠিকাদার সংস্থা কেউ নির্দেশ দেওয়া হয় পুনরায় কালভার্টি নির্মাণ করতে হবে যাতে এটি ব্যবহারের জন্য দীর্ঘমেয়াদি হয়।
প্রসঙ্গত বলে রাখা দরকার আজ থেকে বেশ কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত আমার পাড়া, আমার সমাধান কর্মসূচির অধীন রাজ্যের কোনায় কোনায় চলছে উন্নয়নযজ্ঞ। বাদ পড়েনি জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামলা অঞ্চল।
কিন্তু উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগোলেও কিছু ঠিকাদার সংস্থা নিজেদের পকেট ভরানোর জন্য নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে বলেই, এলাকায় উন্নয়ন হলেও ক্ষোভ থেকে যাচ্ছে সাধারণ মানুষের মনে।
ঠিক তেমনই শ্যামলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোট্টাডিহি গ্রামের প্রধান রাস্তাই একটি কালভার্ট নির্মাণের জন্য টেন্ডার পাই স্থানীয় এক ঠিকাদার সংস্থা। কাজ সম্পন্ন হওয়ার পাঁচ থেকে সাত দিনের মাথায় সেই কালভার্টটি ভেঙে পড়ে।
বিষয়টি সমাজ মাধ্যমে দ্রুত গতিতে ভাইরাল হয়। তারপরই নড়ে চড়ে বসে এলাকার পঞ্চায়েত প্রধান।
পঞ্চায়েত প্রধানের নির্দেশে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয় কালভার্টটি এবং ঠিকাদার সংস্থাকে নির্দেশ দেওয়া হয় পুনরায় নির্মাণ করার জন্য।
এ বিষয়ে শ্যামলা গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত মন্ডল জানাই, মানুষ আমাদেরকে পদ দিয়েছে। মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। কিন্তু এলাকায় উন্নয়ন হওয়ার পরেও মানুষ সন্তুষ্টি লাভ না করলে সেটাকে উন্নয়ন বলে না। তাই কাজের সাথে কোনো আপোস করে না শ্যামলা গ্রাম পঞ্চায়েত। বর্তমানে নিম্নমানের ওই কালভার্টটি সম্পূর্ণ ভেঙ্গে দিয়ে টেন্ডার প্রাপ্ত এজেন্সি কে নির্দেশ দেওয়া হয়েছে এই কালভার্টি যেন পুনরায় নির্মাণ করা হয়।
পঞ্চায়েত প্রধানের এমন উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়ে বলেন এমন পঞ্চায়েত প্রধান এলাকায় থাকলে উন্নয়ন নিশ্চিত।



