+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে পুরনির্বাচনে ভোট লুট করে পাপ করেছি-স্বীকারোক্তি জিতেন্দ্রর

Ad Image
Ad Image

দুর্গাপুরে পুরনির্বাচনে ভোট লুট করে পাপ করেছি-স্বীকারোক্তি জিতেন্দ্রর

admin May 1, 2023

আমার কথা, দুর্গাপুর, ১ মে:

দুর্গাপুরের রাজনীতিতে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে ২০১৭ সালে পুর নির্বাচনটি। ওই বছর দুর্গাপুর নগর নিগমের নির্বাচনে বিরোধী শূণ্য বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। সেই বছর পুর নির্বাচনে বহিরাগত দুষ্কৃতিদের এনে রীতিমতো ভোট লুট করে জয়লাভ করেছিল তৃণমূল বলে অভিযোগ বিরোধী দলগুলির। সেই সময় পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন অরূপ বিশ্বাস। পাশাপাশি সেই সময় আসানোলের মেয়র তথা পান্ডবেশ্বরের বিধায়ক ছিলেন জিতেন্দ্র তিওয়ারী। বিরোধীদের একাংশ অভিযোগ তুলেছিলেন সেই বছর দুর্গাপুরে পুরভোটের দিন বহু বহিরাগতকে মুখ বেধে শহরের বুকে দাপিয়ে বেড়াতে দেখাতে গেছে। ভোট লুট করতে এই বহিরাগতদের ঝাড়খন্ড ও বিহার থেকে নিয়ে এসেছিলেন বর্তমান বিজেপি নেতা তথা তৎকালীন তৃণমূলের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী বলে অভিযোগ তুলেছিল বিরোধী দলগুলি। তবে বিরোধীদের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারী। কিন্ত আজ প্রকাশ্যে তা স্বীকার করে নিলেন তিনি। বললেন দল থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল সব কটি ওয়ার্ডেই তৃণমূলকে জেতাতে হবে। সেই নির্দেশ পালন করতে তাকে এক মাস আগে থেকে দুর্গাপুরে এসে থাকতেও হয়েছিল। তবে সেদিনের তার সেই কাজের জন্য আজ তিনি অনুতপ্ত। দুর্গাপুরবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেন সেদিনের ভোটলুটের পাপ কাজের অংশীদার তিনি ছিলেন। তাই তিনি দুর্গাপুরের মানুষদের কাছে ক্ষমা চেয়ে নেন। প্রসঙ্গত: এখনো শিল্পাঞ্চলে সিপিএম কর্মীরা ওই দিনটিকে “কালা দিবস” হিসেবে পালন করেন।

প্রসঙ্গত: এদিন পশ্চিম বর্ধমান জেলার নাম আসানসোল দুর্গাপুর করা হোক এই দাবি জানাতে দুর্গাপুরে একটি সাংবাদিক বৈঠক করা হয় বিজেপির পক্ষ থেকে। সেই বৈঠক থেকেই দুর্গাপুর নগর নিগমের নির্বাচনে লুটের বিষয়টি নিয়ে দু:খ প্রকাশ করেন জিতেন তিওয়ারি।

Post Views: 1,426
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN