+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   BREAKING! এস.আই.আর এর প্রতিবাদ করতে গিয়ে মহকুমা শাসকের দপ্তরের গেট ভাঙল কংগ্রেস

Ad Image
Ad Image

BREAKING! এস.আই.আর এর প্রতিবাদ করতে গিয়ে মহকুমা শাসকের দপ্তরের গেট ভাঙল কংগ্রেস

admin March 12, 2026

আমার কথা, ১২ মার্চ

সনাতন গরাই, দুর্গাপুর:

এসআইআর এর প্রতিবাদে বিক্ষোভ, এসডিও অফিসের গেট ভেঙে ঢুকলো কংগ্রেস কর্মীরা…

সনাতন গরাই,পশ্চিম বর্ধমান: যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কংগ্রেসের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল মহকুমা শাসকের দপ্তর চত্বর। বৃহস্পতিবার কংগ্রেস কর্মী ও সমর্থকরা মহকুমা শাসকের দপ্তরের সামনে জড়ো হয়ে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভকারীরা দপ্তরের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন। শুরু হয় তুমুল স্লোগান, বিক্ষোভ এবং প্রতিবাদ। এই আন্দোলনে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী। তাঁর নেতৃত্বে কংগ্রেস কর্মী-সমর্থকরা প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের দাবি, সাম্প্রতিক সময়ে ভোটার তালিকা সংশোধনের নামে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগরওয়াল জোর করে বহু সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দিয়েছেন। জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী অভিযোগ করেন,” রাজ্যের প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। ফলে সেই বিপুল সংখ্যক ভোটার ভবিষ্যতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভোটাধিকার মানুষের অন্যতম মৌলিক গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার খর্ব করার চেষ্টা হলে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। দ্রুত সমস্যার সমাধান এবং বাদ পড়া ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।”

Post Views: 261
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN