পুজো উপলক্ষ্যে কো-অর্ডিনেশন বৈঠক কাঁকসায়
আমার কথা, তনুশ্রী চৌধুরী, কাঁকসা, ১৮ সেপ্টেম্বর:
আসন্ন দুর্গাপূজা কে সামনে রেখে বৃহস্পতিবার কাঁকসার SHG হলে কাঁকসা থানার পক্ষ থেকে কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে কাঁকসা উপস্থিত ছিলেন কাঁকসার বিডিও পর্ণা দে, কাঁকসা থানার আইসি প্রসূন খাঁ, কাঁকসার এসিপি (আইপিএস) আয়ুশ পান্ডে,কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি,পানাগড় দমকল বিভাগের আধিকারিকরা,পানাগড় আর পি এফ পোস্টের ওসি,পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে,বিদ্যুৎ বন্টন দফতরের আধিকারিকরা সহ কাঁকসা পঞ্চায়েত সমিতির আধিকারিকরা ও কাঁকসা ব্লকের সমস্ত পুজো কমিটির সদস্যরা।
এদিন কাঁকসা ব্লকের সমস্ত পুজো কমিটি গুলির মধ্যে কারোর কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়ে জানার পর।কিভাবে সমাধান হবে সেই বিষয়ে আলোচনা করার পাশাপাশি আসন্ন দুর্গাপুজোয় সমস্ত পুজো কমিটি গুলিকে কোন কোন বিষয় গুলি মেনে চলতে হবে সেই নিয়ে সকল্যে অবগত করা হয়।
কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ হাতি দুর্ঘটনা এড়াতে কি কি নিয়ম মানতে হবে এবং পুজোর ৪টে দিন কোন কোন রাস্তায় ভারী যান চলাচল বন্ধ থাকবে সেই বিষয়গুলি তুলে ধরেন।
কাঁকসার বিডিও পর্ণা দে সকল পুজো কমিটি গুলিকে ডেঙ্গু রোধের জন্য সচেতনতা মূলক প্রচার করার আবেদন জানান।এছাড়াও তিনি বলেন পুজোর সময় রাতে পুজো মণ্ডপে যাতে কেউ থাকে সেই আবেদন করেন।তিনি বলেন পুজো মণ্ডপ রাতে ফাঁকা থাকলে।কোনো ব্যক্তি অস্বাভাবিক অবস্থায় ঢুকে পড়ে তছনছ করে দিতে পারে।কিংবা গবাদি পশু বা পথ সারমেয়রা ঢুকে মণ্ডপের ক্ষতি করে দিলে সেটা নিয়ে পড়ে সমস্যা দেখা দিতে পারে।সেই বিষয়ে সকলকে নজর রাখার আবেদন জানান।
এছাড়াও কাঁকসার এসিপি আয়ুশ পান্ডে ও কাঁকসার আইসি প্রসূন খাঁ সকলে আবেদন জানান প্রতিটি মণ্ডপে আগুন নেভানোর ক্ষেত্রে প্রাথমিক জিনিস গুলি যেনো থাকে।এছাড়াও প্রতি বছরের মত এবছরও কাঁকসা ব্লকের পুজো কমিটি গুলির পুজো দেখে বিবেচনা করে তাদের পুরস্কার দেওয়া হবে।তার জন্য কি কি করণীয় সেগুলি সকলের সামনে তুলেন ধরেন।এছাড়াও তারা বলেন রাতে পুলিশের পেট্রোলিং টিম মণ্ডপ ফাঁকা দেখলে সেই পুজো কমিটি গুলির সদস্যদের থানায় ডেকে জবাব চাইবেন।কাঁকসায় আজ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ,যাতে না ঘটে সেই বিষয়ে সকলকে নজর রাখার আবেদন জানান।



