+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   শিক্ষকদিবসে উলটপুরান, করোনা পারল না আটকাতে, পান্ডবেশ্বরে ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে গেলেন প্রধান শিক্ষক

Ad Image
Ad Image

শিক্ষকদিবসে উলটপুরান, করোনা পারল না আটকাতে, পান্ডবেশ্বরে ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে গেলেন প্রধান শিক্ষক

admin September 5, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৫সেপ্টেম্বরঃ

আজ ৫ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস, প্রতিবছর সাড়ম্বরে এই দিনটি পালিত হয়। তবে করোনা অতিমারির কারণে এ বছর তা হচ্ছে না। বন্ধ রয়েছে স্কুল, প্রাইভেট  টিউশন, শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তবে কোথাও কোথাও তাও পালিত হচ্ছে সতর্কতার সাথে। যেমন শনিবার শিক্ষক দিবসে এক অভিনব ও ব্যতিক্রমী উদ্যোগ লক্ষ্য করা গেল পাণ্ডবেশ্বর নবগ্রাম এলাকায়। সাধারণত শিক্ষক দিবস অনুষ্ঠান পালিত হয় ছাত্র ছাত্রীদের উদ্যোগে। কিন্তু এখানে উদ্যোক্তা স্বয়ং স্কুলের প্রধান শিক্ষকই। স্থানীয় নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে রয়েছেন অরুণ কুমার দাঁ। আজ শিক্ষক দিবসের দিন তিনি নিজে পায়ে হেঁটে পৌঁছে যান এলাকার ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি। নিজের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন খাতা পেন্সিল সহ পড়াশুনোর উপহার। বাড়িতে বসেই উপহার পেয়ে স্বভাবতই খুশি খুদে পড়ুয়ারা। শিক্ষকের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান অভিভাবকরাও।

স্কুল ম্যানেজিং কমিটির সদস্য তথা এলাকার বাসিন্দা শেখ আলাউদ্দিন জানান অরুণবাবুর আমলে স্কুলটির প্রভূত উন্নতি হয়েছে। স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে শিক্ষার মানও। তিনি বলেন অরুণ বাবু সর্বদাই স্কুলের উন্নতির ব্যাপারে অভিনব চিন্তাভাবনা করেন এবং সেগুলিকে বাস্তবায়িত করে দেখান তিনি। অন্যদিকে অরুণবাবু জানান শিক্ষক দিবস সাধারণত পালিত হয় ছাত্র ছাত্রীদের উদ্যোগে। করোনা অতিমারির কারণে এবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে , তাই বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রীদের হাতে কিছু উপহার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এই উদ্যোগের আসল উদ্দেশ্য হলো বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের কাছে খোঁজ নেওয়া ছাত্রছাত্রীরা বাড়িতে নিয়মিত পড়াশোনা করছে কিনা। অভিভাবকরা ছেলেমেয়েদের পড়াশোনার উপর নজর রাখছে কিনা সেটাও দেখার উদ্দেশ্য ছিল । দীর্ঘদিন স্কুল বন্ধ রয়েছে বাড়িতে নিয়মিত পড়াশোনা না করলে স্কুল ছুটের সম্ভাবনা বাড়তে পারে, তা আটকাতেই ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষকদের নিয়মিত যোগাযোগ রাখা প্রয়োজন। এসব কারণেই আজকের এই উদ্যোগ বলে জানান অরুণবাবু।

Post Views: 1,427
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN